1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতার মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৩০ অক্টোবর, ২০২৩
  • ৩৯৩ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সদর দক্ষিণ উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুই যুবদল নেতার মৃত্যু হয়েছে। সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছেন সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব লালবাগ গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন এবং উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক গিলাতলী গ্রামের বাসিন্দা ইরফানুর রহমান মানিক। কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক দুই যুবদল নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে হাইওয়ে পুলিশ বলছে, মোটরসাইকেল দুর্ঘটনায় একজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। স্থানীয় সূত্র জানায়, যুবদল নেতা দেলোয়ার হোসেন এবং ইরফানুর রহমান একটি মোটরসাইকেলে করে সুয়াগাজীর দিকে যাচ্ছিলেন। সন্ধ্যা ৬ টার দিকে লালবাগ এলাকায় তাদের মোটরসাইকেলটিকে যমুনা পরিবহনের একটি বাস চাপা দিলে দুজন মারাত্মক আহত হন। তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসার পর দুজনের মৃত্যু হয়। খবর পেয়ে স্বজনরা এসে তাদের মরদেহ বাড়িতে নিয়ে যায়।

কুমিল্লার মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস এম লোকমান হোসেন জানান, হোটেল তাজমহলের সামনে বাসের চাপায় দেলোয়ার হোসেন নামে একজন মোটরসাইকেল আরোহীর মৃত্যুর খবর পেয়েছি।

জেলা যুবদলের শোক প্রকাশ: কুমিল্লায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় সদর দক্ষিণ উপজেলা যুবদলের সদস্য সচিব মোঃ দেলোয়ার হোসেন এবং যুগ্ম আহবায়ক ইরফানুর রহমান মানিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আহবায়ক আনোয়ারুল হক এবং সদস্য ফরিদ উদ্দিন শিবলু। তারা শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ