1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

দাউদকান্দিতে বৃদ্ধা মাকে নির্যাতন করলো ছেলে,খবর পেয়ে ছুটে গেল ইউএনও

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩
  • ৫১২ বার দেখা হয়েছে
  • নিজস্ব প্রতিবেদক/ লিটন সরকার বাদল দাউদকান্দি

সত্তরোর্ধ্ব এক বৃদ্ধা মাকে নির্যাতনের ঘটনা ঘটছে। ঘটনাটি ঘটে কুমিল্লার দাউদকান্দি উপজেলা মালিগাঁও ইউনিয়নের বায়নাগর গ্রামে। ভুক্তভোগী মাজেদা বেগম উপজেলার বায়নাগর গ্রামের জীবন শিকদারের স্ত্রী। জানা যায়,মনির শিকদার নামের এক যুবক তার মা মাজেদা বেগমকে নির্যাতনের একটি ভিডিও বুধবার(২৫ অক্টোবর)রাতে সামাজিক যোগাযোগ মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়লে দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোঃ মহিনুল হাসানের নজরে আসলে। আজ বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে ঘটনাস্থলে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.মহিনুল হাসান। এসময় প্রশাসনের কর্মকর্তার উপস্থিতি টের পেয়ে বাড়ি থেকে পালিয়ে যান মাকে নির্যাতনকারী মনির শিকদার। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিবর্গের উপস্থিতিতে বদ্ধাকে তার ছেলের স্ত্রীর জিম্মায় বুঝিয়ে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও। এবং স্থানীয় ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমেদ ও ইউপি মেম্বারকে নির্দেশ দেন বয়োবৃদ্ধার খোঁজখবর রাখতে। এব্যাপারে মালিগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোস্তাক আহমেদ এর মোবাইলে একাধিক বার ফোন করলে তিনি ফোন রিসিভ করেনি৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মো.মহিনুল হাসান জানান,উপজেলার বায়নগর গ্রামে বয়োবৃদ্ধাকে নির্যাতনের খবর পেয়ে আমি সরজমিনে ঘটনাস্থলে যাই,সেখানে গিয়ে নির্যাতনকারীকে পাওয়া যায়নি,এর আগেই সে পালিয়ে যায়।
স্থানীয় জনপ্রতিনিধের সঙ্গে কথা বলেছি, বয়োবৃদ্ধার খোঁজখবর নিতে ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে নির্দেশ দিয়েছি।
তিনি আরও বলেন,ভুক্তভোগীকে আপাতত তার ছেলের স্ত্রীর জিম্মায় দেখাশোনা করার দায়িত্ব দিয়েছি। ভুক্তভোগীকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।
তিনি বলেন, বৃদ্ধা মাকে নির্যাতনকারী মনির শিকদারকে ৫ দিনের মধ্যে উপজেলা প্রশাসনে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছি।” স্থানীয় বাসিন্দা শরিফ হোসেন জানান, মনির শিকদার প্রায়ই তার বৃদ্ধ মাকে এভাবে শারীরিক নির্যাতন করে আসছে। নির্যাতনের ব্যাপারে তার ভয়ে বাড়ির ও এলাকার লোকজন মুখ খোলার সাহস পায়নি। এলাকাবাসী বৃদ্ধ মাকে নির্যাতনকারী মনির শিকদারের শাস্তি দাবি জানান৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ