1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় জাতীয় নিরাপত্তা সড়ক দিবস উদযাপিত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪২৪ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় নিরাপত্তা সড়ক দিবস ২০২৩ উদযাপিত হয়েছে। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল “আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি”। রবিবার (২২ অক্টোবর) সকালে জেলা প্রশাসন ও বিআরটিএ কুমিল্লার এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে পবিত্র কুরআন থেকে তিলওয়াত ও গীতা পাঠের পর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মো: খাইরুল আলম।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ সামসুল তাবরীজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মংলেথোয়াই মারমা, সড়ক ও জনপথ বিভাগ কুমিল্লার নির্বাহী প্রকৌশলী সুনীতি চাকমা, কুমিল্লা বাস মালিক সমিতির সভাপতি অধ্যক্ষ কবির আহমেদ, কুমিল্লা জেলা বাস মালিক সমিতির সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলাম।
স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা বিআরটি এর সহকারী পরিচালক মো: আবদুল মান্নান। এছাড়াও বক্তব্য রাখেন জেলা বাস ও মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কামাল হোসেন, নিরাপদ সড়ক চাই কুমিল্লা জেলা শাখার সহ-সভাপতি এড. আবদুল কাদের, নিরাপদ চালক চাই এর সভাপতি আজাদ সরকার, প্রশিক্ষিত চালক চাই এর সভাপতি জাহানারা বেগম।
সভায় বক্তারা বলেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী। তাই সড়ক পরিবহন আইন, ২০১৮ মেনে সড়কে চলাচল করতে হবে। আইনের যথাযথ প্রতিপালনে সরকার যানবাহন চালকদের জন্যে নিয়মিত প্রশিক্ষণ, ফিটনেস সার্টিফিকেট এবং লাইসেন্স প্রদান করে যাচ্ছে। সবাই মিলে সড়ককে নিরাপদ রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন