1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

বন্ধুর বিয়ের শেরওয়ানি ফেরত দিতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন লতিফ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ৪২২ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগরে বন্ধুর ভাড়ায় আনা বিয়ের শেরওয়ানি ফেরত দিতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় আব্দুল লতিফ (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। ঘটনায় আরও ২ জন গুরুতর আহত হয়ে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
শনিবার (২১ অক্টোবর) রাত ৯টার দিকে মুরাদনগর উপজেলা সদরের নিমাইকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত লতিফ উপজেলার ভুবনঘর গ্রামের প্রবাসী মোহাম্মদ আলীর ছেলে। সে মুরাদনগর কাজী নোমান আহমেদ ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।
আহতরা হলেন, মুরাদনগর সদরের হাবিব মিয়ার ছেলে মোটরসাইকেল আরোহী হাসিব (২০) ও চৌধুরী কান্দি গ্রামের রিপন মিয়ার ছেলে পথচারী প্রবাস ফেরত যুবক সজীব মিয়া (২২)।
স্থানীয়রা জানান, নিহত লতিফ একই এলাকার তার বন্ধু হাসিবের ভাড়া করে আনা বিয়ের শেরওয়ানি ফেরত দিতে মোটরসাইকেলে করে কোম্পানীগঞ্জ বাজারে যাচ্ছিল। সেখান থেকে বাড়ি ফেরার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিমাইকান্দি এলাকায় রাস্তা পার হওয়ার সময় রাস্তা দিয়ে হেঁটে যাওয়া প্রবাসী সজীব মিয়াকে পেছন থেকে ধাক্কা মেরে মোটরসাইকেলসহ তিনজন রাস্তার পাশে ছিটকে পড়েন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মোটরসাইকেল আরোহী লতিফ ও পথচারী সজীব মিয়াকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করেন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে কুমিল্লা যাওয়ার পথে লতিফ মৃত্যুবরণ করেন। অপরদিকে আহত পথচারী সজীব এর শারীরিক অবস্থার অবনতি দেখে উন্নতি চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে।
মুরাদনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারী ইবনে জলিল বলেন, লিখিত অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন