1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

কুমিল্লা সার্কিট হাউজের নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩
  • ৪২৮ বার দেখা হয়েছে
  • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সার্কিট হাউজের নব নির্মিত ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে এ ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষ্যে কুমিল্লা সার্কিট হাউজ প্রাঙ্গণে এক বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বাহার এমপি,সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যারমা দত্ত,মমতাব বেগম, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান,জেলা পুলিশ সুপার আবদুল মান্নান,মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুলসহ আমন্ত্রিত অতিথিগণ। কুমিল্লা সার্কিট হাউজ সম্প্রসারণ শীর্ষক প্রকল্প সূত্রে জানা গেছে,প্রায় ৩৬ কোটি টাকা ব্যয়ে কুমিল্লা সার্কিট হাউজের নতুন ভবন নির্মাণ করা হয়েছে। ছয় তলা বিশিষ্ট এই ভবনে হল রুম,ভিআইপি স্যুট,ভিআইপি এ্যাসোসিয়েট স্যুট,ভিআইপি রুম, আধুনিক বেডরুম,জিমনেসিয়াম,নামাজ ঘর,রিডিং রুম,কিচেন ও ডাইনিং রুম রয়েছে। এছাড়া নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের জন্য জেনারেটর,এসি, পিএবিএক্স, সিসিটিভি,ইন্টারনেট, লিফট, ফায়ার প্রটেকশন এন্ড ডিটেকশন সিস্টেমসহ বিভিন্ন সুবিধা রয়েছে। সরকারি কর্মকর্তা ও বিশিষ্ট ব্যক্তিবর্গের দাপ্তরিক সফরকালে খণ্ডকালীন অবস্থানে নিরাপত্তার সুযোগ-সুবিধা, নির্ধারিত অতিথিদের সাময়িক আবাসিক ব্যবস্থা নিশ্চিত করা করার লক্ষ্যে আধুনিক আসবাবপত্র সম্বলিত এই ক্যাম্পাসে আরো নির্মাণ করা হয়েছে গ্যারেজ, গাড়ি চালকদের থাকার জায়গা, পুলিশ ব্যারাক,নিরাপত্তা ছাউনি,সীমানা প্রাচীর, রাস্তা,ড্রেন,বাগানসহ অন্যান্য স্থাপনা তৈরী করা হয়েছে।

এই ভবন নির্মাণের প্রকল্পকাল ছিলো জানুয়ারি,২০১৭ থেকে ডিসেম্বর ২০২১ পর্যন্ত। এই ভবনের চূড়ান্ত ব্যয় ৩৫ কোটি ৮৩ লাখ ২৫ হাজার ৭শ’টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ