1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১২:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ

বরুড়ার চিতড্ডায় ৫৪ পরিবারের প্রতি মানবিকতার হাত বাড়ালেন শফিউদ্দিন শামীম

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৫৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বরুড়ার চিতড্ডা ইউনিয়নের ৫৪ পরিবারের পাশে মানবিকতার হাত বাড়িয়েছেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি,এসকিউ গ্রুপের চেয়ারম্যান এজেডএম শফিউদ্দিন শামীম। শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে চিতড্ডা ইউনিয়নের মুড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে চিতড্ডা ইউনিয়ন আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে ৫৪ পরিবারের মাঝে বিভিন্ন সহায়তা ও অনুদান প্রদান করেন। শফিউদ্দিন শামীম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৮ (বরুড়া) আসনে সংসদ সদস্য পদে বাংলাদেশ আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী। শফিউদ্দিন শামীমের অর্থায়নে শুক্রবার বিকেলে চিতড্ডা ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৯ জন কর্মহীন অসহায় পুরুষ কে ১ টি করে অটো রিকশা,৯ জন অসহায় নারী কে ১ টি করে সেলাই মেশিন, ৯ জন অসুস্থ রোগীকে চিকিৎসা সহায়তা,৯ জন সন্তান সম্ভবা দুস্থ নারী কে মাতৃত্বকালীন ভাতা, ১৮ জন ত্যাগী ও প্রবীণ আওয়ামী লীগ নেতাকে সম্মাননা ও উপহার এবং ৯ টি মসজিদে আর্থিক সহায়তা প্রদান করা হয়। স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সদস্য ও চিতড্ডা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো: মনিরুজ্জামান (জামাল) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ জেড এম শফিউদ্দিন (শামীম)।এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য ও কুমিল্লা জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান,সাবেক নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল আবু তাহের, বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য অধ্যাপক ড: মো: দেলোয়ার হোসেন,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য ও বরুড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ আহমেদ,কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য ও বরুড়া পৌরসভার সাবেক মেয়র মোঃ বাহাদুরুজ্জামান,বরুড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও বরুড়া উপজেলা আওয়ামী লীগ এর সহ-সভাপতি মো: কামাল হোসেন, কুমিল্লা জেলা শ্রমিক লীগ(বিএডিসি) সভাপতি মফিজুল ইসলাম খন্দকার, বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাজহারুল ইসলাম মিঠু,বরুড়া উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও ঝলম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নুরু,বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নাছির উদ্দিন মিহির ও বরুড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ ফরহাদ হোসেন প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজাউল করিম ইকবাল।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ