1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

দাউদকান্দির গৌরীপুরে টাইলসের গোডাউনে চুরি,মালামালসহ আটক-৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৩
  • ৩৯৫ বার দেখা হয়েছে

আনিসুর রহমান খান

কুমিল্লার দাউদকান্দিতে চুরির মালামালসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। উপজেলার গৌরীপুর বাজারের এ্যানি টাইলস এন্ড স্যানিটারী দোকান এবং গোডাউন থেকে বিভিন্ন সময়ে চুরির ঘটনায় সোমবার রাতে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো উপজেলার মারুকা ইউনিয়নের উজাডরখোলা গ্রামের রহমত আলীর ছেলে নাঈম (২৪),জিংলাতলী ইউনিয়নের রতনপুর গ্রামের আলম মিয়ার ছেলে মোঃ মানিক(২১) এবং কচুয়া উপজেলার সাচার বাজারের বিসমিল্লাহ টাইলস দোকানের মালিক মোঃ রাব্বানী(৩০)।
গৌরীপুর বাজারের এনি টাইলস এন্ড স্যানিটারী ব্যবসায়ী মোঃ জসিম উদ্দিন বলেন,নাইম এবং মানিক আমার দোকানের কর্মচারী ছিল। গত ছয় মাস যাবৎ আমার দোকান এবং গোডাউনের মালামালের পরিমান এবং ক্যাশের হিসাবে মালামাল গরমিল পাইতেছিলাম। বিষয়টি নিজে নিজেই পর্যবেক্ষন করি। পরে লিখিতভাবে পুলিশকে জানাই। আর সাচার বাজারের রাব্বানী আমার দোকান থেকে পাইকারী টাইলস নিয়ে ব্যবসা করতো। বিষয়টা এমন হয়েছে যে, দোকান থেকে যদি ৫০ কার্টুনের মেমো কাটা হলে গোডাউন থেকে চলে যেতো ১০০ কার্টুন টাইলস। এভাবে আমার প্রায় ৩০ লাখ টাকার মালামাল চুরি করেছে এই চক্রটি।
গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য মোঃ আসাদুজ্জামান জানান, গৌরীপুর বাজারের পাইকারি টাইলস ব্যবসায়ী জসিম উদ্দিনের দোকান এবং গোডাউন থেকে টাইলস চুরি হয়েছে এমন অভিযোগে প্রথমে নাইম ও মানিক নামে তাঁর দুই কর্মচারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাচার বাজারের বিসমিল্লাহ টাইলস এর দোকান ও গোডাউন থেকে মালামাল উদ্ধারসহ দোকান মালিক রাব্বানীকে আটক করা হয়। এদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন