1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লার সদর দক্ষিণে ইয়াবা ও গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৬৫ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার সদর দক্ষিণ পদুয়ার বাজার এলাকা থেকে পুলিশের অভিযানে ৬ হাজার ২ শ পিস ইয়াবা,২ কেজি গাঁজা এবং মাদক সেবনের সরঞ্জামসহ মেহেদী হাসান নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে এই অভিযান পরিচালনা করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়,গোপন সংবাদের জানা যায় সদর দক্ষিণ থানার পদুয়ার বাজার সোনালী ব্যাংক পার্শ্ববর্তী রাস্তা দিয়ে মাদক ব্যবসায়ীরা মোটর সাইকেলে করে বিপুল পরিমান মাদকদ্রব্য নিয়ে শ্রীবল্লভপুর হয়ে কুমিল্লা শহরে যাবে। এমন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় রাস্তার উপর একটি চেকপোষ্ট স্থাপন করে বিভিন্ন যানবাহন তল্লাশী করতে থাকে পুলিশ। তল্লাশী চলাকালে এক মোটর সাইকেলকে থামার সংকেত দিলে পুলিশের উপস্থিতি টের পেয়ে চালক মোটরসাইকেল ফেলে সাদা রংয়ের শপিং ব্যাগ নিয়ে দৌঁড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় পুলিশ মেহেদী হাসান নামে একজন আটক করে। মেহেদী নগরীর ২২ নং ওয়ার্ডের শ্রীভল্লবপুর এলাকার খোকন মিয়ার ছেলে।
পুলিশ জানায়, আটকের পর মহেদীকে তল্লাশি করে ওই সাদা রংয়ের শপিং ব্যাগের ভেতরে থাকা খাকি স্কচটেপ দ্বারা মোড়ানো বিশেষ প্যাকেট থেকে ৩১ টি নীল রংয়ের এয়ার টাইট পলিপ্যাকের মধ্যে ৬২০০ পিস ইয়াবা ট্যাবলেট,দুইটি সাদা রংয়ের পলিপ্যাকের ভিতরে ২ কেজি গাঁজা, মাদক দ্রব্য বিক্রয়ের নগদ ২৪,৬০০টাকা,মেহেদীর নিজের নামে দুই টি বাংলাদেশী পাসপোর্ট,বিভিন্ন মানের টাকা দিয়ে তৈরী ২০ টি বিশেষ ইয়াবা সেবনের পাইপ উদ্ধার করা হয়। এছাড়া তার মোবাইল ও মোটর সাইকেল জব্দ করা হয়।
পুলিশ আরো জানায়,মেহেদীর বিরুদ্ধে সদর দক্ষিণ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন