1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৪ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

মেঘনায় আ”লীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪২৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার মেঘনা উপজেলার চারিভাঙ্গা ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত দুই পক্ষের সংঘর্ষে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন । আহত হয়েছেন অন্তত আরো ১৫ জন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও নারায়নগঞ্জের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মেঘনা থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মোঃ নিজাম চারিভাঙ্গা ইউপি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি। সে স্থানীয় নলচর এলাকার মোঃ আব্বাসের পুত্র এবং চালিভাঙ্গা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান হুমায়ুন কবিরের ভাই।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান,জেলা পরিষদ সদস্য আবদুল কাইয়ুম এবং চালিভাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মধ্যে দীর্ঘদিন ধরেই নানান কারনে দ্বন্দ চলে আসছিলো। এরই সূত্র ধরে সোমবার ভোর রাতে কাইয়ুম গ্রুপ ও হুমায়ুন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সকাল পর্যন্ত কয়েক দফা গুলি বিনিময় ও টোটা দিয়ে আঘাত পাল্টা আঘাতের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছে। আহতদের বেশির ভাগকেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। সেখানে নাজিমের মৃত্যু হয় বলে আমরা খবর পেয়েছি। ঢাকা মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, আহতদের বেশিরভাগ টোটাবিদ্ধ হয়ে চিকিৎসা নিচ্ছেন। এছাড়াও এর মধ্যে দুয়েকজন গুলি বিদ্ধ রয়েছে। এই ঘটনায় আহতরা হলেন হলেন টিটু(৩০), রমজান (৩৫),ইব্রাহীম (২৮),শাকিল (২২), খালেদ হাসান (১৯), দেলোয়ার (৩২),আনিছ সরকার (২৫), সুমন (২৪), হানিফ (৪৫) ও ওয়াসিম (৩৫)। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আরো জানান, সকাল থেকে কয়েকদফা সংঘর্ষ হয়। এখন এলাকায় পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ