1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় চাষ হচ্ছে মরুভূমির ফল সাম্মাম

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৩৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুরে এখন চাষ হচ্ছে মরুভূমির দেশের ফল সাম্মাম। সাম্মাম দেখতে অনেকটা তরমুজের মত, তবে এর ঘ্রাণ বাঙ্গির মতো। ওপরটা ধূসর ভিতরটা হলুদ। তবে ভালো মিষ্টি। কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বলরামপুর গ্রামের মাঠে চাষ করা হয়েছে সাম্মাম। বলরামপুর গ্রামের কাজী আনোয়ার হোসেন এ ফল চাষ করেছেন। সাম্মাম কিনতে ও দেখতে প্রতিদিনই ভিড় জমাচ্ছেন বিভিন্ন এলাকার মানুষ। সরেজমিনে গিয়ে দেখা যায়,মালচিং সিটের ভিতরে চারা লাগিয়েছেন। মাচায় গাছ তুলে দেয়া হয়েছে। নেটে বাধা হয়েছে ছোট বড় সাম্মাম। হালকা বাতাসে দুলছে সারি সারি সাম্মাম। কোনটির ওজন তিন কেজির বেশি। ক্ষেত জুড়ে পাকা সাম্মাম ঘ্রাণ ছড়িয়ে আছে। ক্ষেতের পাশে ভিড় করেছেন ক্রেতারা সদর দক্ষিণ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মনির হোসন বলেন, অনলাইনে সাম্মাম দেখেছেন। কখনও এই ফল খাননি। তাই তিনি এ ফলটি কিনতে এসেছেন। বলরামপুর গ্রামের মোজ্জামেল হক বলেন,এ ফল দেখতে সুন্দর এবং খেতেও বেশ মিষ্টি। কৃষক আনোয়ার হোসেন বলেন,ফল আসতে ৯০দিন সময় লাগে। সাম্মাম দেখতে ধূসর রঙের হলেও এটির ভিতরে হলুদ ও স্বাদে কড়া মিষ্টি। তিনি ৪০ শতক জমিতে সাম্মাম চাষ করেছেন। তার এক লাখ ২০ হাজার টাকার মতো খরচ হয়েছে। তিনি বিক্রি শুরু করেছেন। আশা করছেন তিন লাখ টাকার ফল বিক্রি করতে পারবেন। প্রতিদিন সাম্মাম কিনতে ও দেখতে মানুষ ভিড় করছেন। এ ব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কুমিল্লার উপ-পরিচালক মো. মিজানুর রহমান বলেন,এটি মরুর অঞ্চলের ফল। সেখানে এটিকে সাম্মাম বলে। এটিকে কেউ রকমেলন বা সুইটমেলনও বলে। সাম্মামে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন রয়েছে। এ ছাড়া রয়েছে ভিটামিন সি, পটাশিয়াম,ফলিক অ্যাসিড,ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, ফসফরাস, জিঙ্ক,কপার ও ম্যাঙ্গানিজ প্রভৃতি।
তিনি বলেন আনোয়ার হোসেন উদ্যোমী চাষি। এর আগেও তিনি কালো ও হলুদ তরমুজ চাষ করে সাফল্য পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন