1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মাদক সেবনে বাধা দেয়ায় ইউপি সদস্যকে খুন: মরিচের গুড়া ছিটিয়ে পালায় ঘাতক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১ সেপ্টেম্বর, ২০২৩
  • ৬২৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার লাকসামে মাদক সেবনে বাধা দেয়ায় মুদাফফরগঞ্জ দক্ষিণ ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল কাশেমকে (৫২) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার শ্রীয়াং বাজারে এ ঘটনা ঘটে। মাদকাসক্ত যুবকের নাম রাজিব হোসেন (৩২)। সে শ্রীয়াং দক্ষিণ পাড়ার মৃত শহীদুল্লাহর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, বিদেশ ফেরত রাজীব হোসেন দেশে আসার পর মাদকাসক্ত হয়ে পড়ে। তাকে বারণ করার জন্য ইউপি সদস্য মোঃ আবুল কাশেম শ্রীয়াং বাজারস্থ তার অফিসে আসতে বলেন। শ্রীয়াং বাজারের দক্ষিণ গলিতে কথা বলার একপর্যায়ে সাথে থাকা ছুরি দিয়ে আবুল কাশেমের বুকে আঘাত করে। এতে মাটিতে লুটিয়ে পড়েন ইউপি সদস্য আবুল কাশেম। এ সময় পাশে থাকা মেম্বারের ফুফাতো ভাই মীর হোসেন রাজিবকে ধরে ফেলেন, তবে তার চোখে মরিচের গুড়া ছিটিয়ে পালিয়ে যায় রাজীব। স্থানীয়রা ইউপি সদস্য আবুল কাশেমকে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। লাকসাম থানা পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মাহফুজ জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন