1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পুকুর থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৯ আগস্ট, ২০২৩
  • ৪৮৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম কোরপাই এলাকার ট্রাক টার্মিনালের সামনের পুকুরের মাঝ খান থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় ভাসমান এক ব্যক্তির(৩৫) লাশ উদ্ধার করেছে বুড়িচং থানার দেবপুর ফাঁড়ি পুলিশ। বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জাবেদুল ইসলাম ও স্থানীয় সূত্র জানায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন এর কোরপাই ট্রাক টার্মিনাল এর সামনের একটি পুকুরের মাঝ খান থেকে মঙ্গলবার বিকাল ৪ টায় ভাসমান এক ব্যক্তির (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ স্থানীয় লোকজনের বরাদ দিয়ে জানান যে এলাকাবাসী দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জায়েদুল ইসলাম কে পুকুরে এক ব্যক্তির লাশ ভাসছে এখবর দিলে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এর নেতৃত্বে এস আই রুহুল আমিন চৌধুরী সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। নিমসার বাজারের ব্যবসায়ী, এম মামুন, রিক্সা চালক হাসান আহামেদ সহ আরও অনেকে জানিয়েছে যে গত ৩-৪ দিন ধরে তারা বাড়ি আসা যাওয়ার পথে মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত কোরপাই ট্রাক টার্মিনালের সামনের পুকুরের পানিতে প্রায় দাড়িয়ে থাকত। এছাড়া স্থানীয় ইউপি স্বাস্থ্য কমপ্লেক্স এর সামনেও তাকে ঘুরা ফেরা করতে স্থানীয় লোকজন দেখেছে। ঘটনার খবর পেয়ে কুমিল্লা অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) কামরান হাসান ঘটনাস্থল পরিদর্শন করেন। অপর দিকে কুমিল্লা থেকে পিবি আই এর ইন্সপেক্টর মোঃ মোশাররফ হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেন। বুড়িচং থানার দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ জাবেদুল ইসলাম স্থানীয় লোকজন এর বরাদ দিয়ে বলেন কোরপাই এলাকার ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের পাশের একটি পুকুর থেকে অজ্ঞাত (৩৫) ব্যক্তির লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ধারনা করা হচ্ছে পুকুরের পানিতে ডুবে তিনি মারা গেছে। এঘটনায় বুড়িচং থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ