1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

মন্ত্রীর জন্য ভোট চাওয়া সেই ওসিকে প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩
  • ৪৩৯ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

শোক দিবসের আলোচনায় অর্থমন্ত্রীর জন্য ভোট চাওয়া নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেনকে প্রত্যাহার করে কুমিল্লা পুলিশ লাইনওয়ারে সংযুক্ত করা হয়েছে। নাঙ্গলকোট থানার নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা হয়েছেন কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার (ওসি) দেবাশীষ চৌধুরীকে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগস্ট) রাতে কুমিল্লার পুলিশ সুপার আব্দুল মান্নান স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানানো হয়। এ অফিস আদেশ অবিলম্বে কার্যকরের পাশাপাশি পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে বলেও বলা হয়েছে। এ বিষয়ে নাঙ্গলকোট চৌদ্দগ্রাম সার্কেল এএসপি জাহিদুল ইসলাম বলেন,ওসি মো.ফারুক হোসেনকে নিয়মিত বদলি করা হয়েছে। গত মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে নাঙ্গলকোট উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ও অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের জন্য ভোট চান ওসি ফারুক হোসেন। জাতীয় শোক দিবস উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করেছিল উপজেলা প্রশাসন। ওই অনুষ্ঠানে ওসি ফারুক হোসেন বলেন,‘নাঙ্গলকোটের মানুষ গণহারে ওনাকে (আ হ ম মুস্তফা কামাল) আবার নির্বাচিত করবেন। এটা আমার দিক থেকে আপনাদের কাছে মিনতি। আসলে মাননীয় অর্থমন্ত্রী নাঙ্গলকোটের এত উন্নয়ন করেছেন। নাঙ্গলকোটের অনেক এলাকায় রাস্তাঘাট ছিল না, বিদ্যুৎ ছিল না। উনি যখন আসলেন,তখন আপনাদের মন জয় করলেন এবং আপনাদেরকে উন্নয়নের শিখরে পৌঁছে দিলেন। এরপর তার ওই বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা- সমালোচনা শুরু হয়। এরই মধ্যে বদলির এই আদেশ আসলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন