1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ১০:১২ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

কুমিল্লায় স্কুল ছাত্র হত্যার দায়ে দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ৩৬৬ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালে স্কুল ছাত্র রমজান আলী(৮) হত্যার দায়ে আজহারুল ইসলাম রিপন ও আইয়ুব আলী নামের দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন কুমিল্লার আদালত। রবিবার(১৩ আগস্ট) বিকেলে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ও দায়রা জজ পঞ্চম আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন আসামি কুমিল্লার নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ীর মোঃ বিল্লাল হোসেনের ছেলে মোঃ আজহারুল ইসলাম রিপন (পলাতক) এবং একই জেলার বুড়িচং উপজেলার নারায়ণগসার গাজী বাড়ী মৃত সৈয়দ আব্বাস এর ছেলে আইয়ুব আলী। মামলার বিবরণে জানাযায়- জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০০৭ সালের ১জুলাই সকাল ১০টা দিকে রমজান আলী খেলাধুলা করতে ঘর থেকে বের হয়ে বাড়ীতে ফিরে না আসায় পরদিন (২ জুলাই) বুড়িচং থানা জিডি এবং এলাকায় মাইকিং করেন। পরদিন(৩ জুলাই) মাইকিংয়ে সন্ধানকারী মোবাইল নম্বরে অজ্ঞাত ব্যক্তি (আসামি আজহারুল ইসলাম রিপন) মোবাইল করে জানায় বাদীর ছেলে রমজান আলী ও ভাতিজা সোহাগ ও মাহাবুবদেরকে খুন করার জন্য তিন লাখ টাকা জমি বিক্রি করে দিতে চেয়েছিল। কিন্তু তারা রাজী না হওয়ায় আসামি আইয়ুব আলী রমজাম আলীকে ক্যান্টনমেন্ট নিয়ে হত্যা করে বলে যে, কুমিল্লাক্যান্টনমেন্ট এর পারহাইজে রমজান আলীর লাশ পাওয়া যাবে। পরবর্তীতে আসামি আজহারুল ইসলাম রিপন এর দেখানো মতে রমজান আলীর লাশ উদ্ধার করে বুড়িচং থানা পুলিশ। এ ব্যাপারে ২০০৭ সালে ৩ জুলাই নিহত পিতা বুড়িচং উপজেলার নারায়ণগসার গাজী বাড়ীর মৃত আব্দুল জব্বার এর ছেলে মোঃ হাবিল মিয়া বাদী হয়ে একই গ্রামের মৃত সৈয়দ আব্বাস এর ছেলে আইয়ুব আলী ও সোলাইমান ছেলে মাসুমকে আসামি করে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারার বিধানমতে বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা এসআই সদীপ কুমার দাস ও আইয়ুব খান ২০০৭ সালের ১২ আগস্ট আসামি আজহারুল ইসলাম রিপনকে আটক করে ঘটনার তদন্তপূর্বক নগরীর বিষ্ণুপুর ভূইয়া বাড়ীর মোঃ বিল্লাল হোসেনের ছেলে আজহারুল ইসলাম রিপন এবং একই জেলার বুড়িচং উপজেলার নারায়ণগসার গাজী বাড়ীর মৃত সৈয়দ আব্বাস এর ছেলে আইয়ুব আলী ও সোলাইমান এর ছেলে মাসুম ও আবুল হাসেম এর ছেলে রনি শরিফুল ইসলাম(২০) এর বিরুদ্ধে রাষ্টপক্ষে আনীত অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় ২০০৮ সালের ৭ ফেব্রুয়ারী দঃ বিঃ ৩০২/৩৪ ধারার বিধানমতে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন যাহার অভিযোগপত্র নং- ২৯। তৎপর মামলাটি বিচারে আসিলে ২০০৯ সালের ১০ ফেব্রুয়ারী আসামিগণের বিরুদ্ধে দণ্ড বিধির ৩০২/৩৪ ধারায় চার্জগঠন শেষে রাষ্ট্র পক্ষে ২২জন সাক্ষীর মধ্যে ১৫জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে যুক্তিতর্ক শুনানি অন্তে আসামি আজহারুল ইসলাম রিপন স্বীকারোক্তিমূলক জবানবন্দি পর্যালোচনাক্রমে আসামি আজহারুল ইসলাম রিপন ও আসামি আইয়ুব আলীর বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদণ্ড ও প্রত্যককে বিশ হাজার টাকা অর্থ দণ্ড এবং অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড এবং অপর দুই আসামি রনি ও মাসুম বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস প্রদান করেন বিজ্ঞ আদালত। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত আসামি আইয়ুব আলীসহ অপর দুই আসামি আদালত কাঠগড়ায় উপস্থিত ছিলেন।
এ রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের বিজ্ঞ আইনজীবী এপিপি মোঃ জাকির হোসেন বলেন,আমরা(বাদী ও রাষ্ট্রপক্ষ) আশা করছি উচ্চাদালত এ রায় বহাল রেখে শীঘ্রই বাস্তবায়ন করবেন। এরফলে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে। আসামি পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মোঃ মফিজুল ইসলাম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক