1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

প্রেম করায় পায়ুপথে ছুরি ঢুকিয়ে কিশোরকে হত্যা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ৪৩০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন: কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীতে প্রেম করার অপরাধে এক কিশোরকে পায়ুপথে ছুরি ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে পলাতক প্রেমিকার পরিবারের সদস্যরা।
গত (৩০ জুলাই) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ওই কিশোর মারা যান। গত (২৮ জুলাই)রাতে প্রেমিকার পরিবারের সদস্যরা বাড়ি ডেকে নেয়। পরে সেখান থেকে ওই কিশোর রক্তাক্ত অবস্থায় নিজ বাড়িতে ফিরে আসে।
নিহত কিশোর কুমিল্লা নগরীর ১৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
নিহতের খালা জানান,গত (২৭ জুলাই) প্রেমের বিষয়ে সমস্যার সমাধান হয়। পরে শুক্রবার রাতে তাকে ডেকে নিয়ে ঘরের পাশে ছুরিকাঘাত করে ফেলে রেখে চলে যায় প্রেমিকার পরিবারের সদস্যরা। এ ঘটনার পর থেকে মেয়ে আর তার পরিবারের কেউ বাড়িতে নেই। নিহত কিশোরের মা জানান,প্রতিবেশী বাদল মিয়ার মেয়ের সঙ্গে আমার ছেলের প্রেমের সম্পর্ক ছিল। কিছুদিন আগে মেয়ের স্বজনরা বাড়িতে এসে ছেলের ওপর হামলা চালান। গত শুক্রবার আমার ছেলেকে ডেকে নিয়ে যায় প্রেমিকার পরিবারের সদস্যরা। এ সময় আমিও তাকে কিছু না বুঝে যেতে দিই। কিছুক্ষণ পর আমার ছেলে রক্তাক্ত অবস্থায় বাড়িতে এসে লুটিয়ে পড়ে। এ সময় আমার ছেলে বলে,তার পায়ুপথে ছুরিকাঘাত করা হয়েছে। পরে আহত অবস্থায় তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকায় নিতে বলেন। এ সময় ঢাকায় দুদিন থাকার পর রাতে আমার ছেলে মারা যান। আমার ছেলেকে যারা মেরেছে তাদের নাম বলে গেছে।
এ বিষয়ে জানতে বাদল মিয়ার বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। তারা বাড়িতে তালা দিয়ে পালিয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর মো.জাহাঙ্গীর হোসেন। তিনি জানান,‘ছেলেটি মারা যাওয়ার আগে বলে গেছে,কে কে হত্যার সঙ্গে জড়িত।’কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) কামরান হোসেন জানান,এ ঘটনায় এখনও কোনো অভিযোগ পাইনি। ওই ঘটনা সত্যি হলে ও লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন