1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরাল কুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপক দেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানা কুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল না কুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতক দেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ড হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ

দেবীদ্বারে টাকা না দেয়ায় মায়ের সাথে অভিমান করে শিক্ষার্থীর আত্মহত্যা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৯৫ বার দেখা হয়েছে

শফিউল আলম রাজীব: দেবীদ্বার কুমিল্লা

কুমিল্লার দেবীদ্বারে মোবাইলে চাকরির বিজ্ঞাপন দেখে ঢাকা যেতে মায়ের কাছে টাকা চায় ছেলে। টাকা না দেয়ায় মায়ের সাথে অভিমান করে সাকিব(১৬) নামে এসএসসি ফলাফল প্রত্যাশী এক শিক্ষার্থীর আত্মহত্যা।
বৃহস্পতিবার বিকেল ৪টায় ময়নাতদন্ত পূর্বক উপজেলার ফতেহাবাদ পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। নিহত সাকিব উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের ফরিদ ডাক্তারের বাড়ির মোঃ জসীম উদ্দীনের ছেলে।
এর আগে বুধবার বিকেলে ঢাকা যেতে মায়ের কাছে ২ হাজার টাকা চায় সাকিব। ‘মা’ টাকা দিতে বারন করায় কিছু না বলে নিজ ঘরে ঢুকে তীরের সাথে রশি বেধে ফাঁস দিয়ে আত্মহত্যা করে সাকিব।
স্থানীয়রা জানায়, সাকিব সুলতানপুর ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে এবছর(২০২৩সালে) এসএসসি/ দাখিল পরিক্ষা দেয়। যার ফলাফল প্রকাশ হবে শুক্রবার (২৮জুলাই)। ফলাফল প্রকাশ হওয়ার দু’দিন আগেই তার এমন মৃত্যু দুঃখজনক। ইমাম সাহেব ছুটিতে গেলে সে মসজিদে মাঝে মাঝে নামাজ পড়াতো। কখনো খারাপ কিছু লক্ষ করিনি তার মাঝে, তবে হঠাৎ কেনো এমন ঘটনা ঘটালো কিছুই বুঝতে পারছিনা।

নিহত সাকিবের পিতা মোঃ জসীম উদ্দীন জানান, আমরা গরীব মানুষ। মানুষের বাড়ীতে কাজ করে ও কৃষিকাজ করে সংসার চালাই। ৩ ছেলেমেয়ের মধ্যে সাকিব আমার বড় ছেলে। বড় মেয়েকে বিয়ে দিয়েছি, ছোট একটি ছেলে আছে। সাকিব আমাদের বাধ্য সন্তান ছিলো, কেনো এমনটা করলিরে সাকিব বলেই মূর্ছা যান তিনি। অপরদিকে সন্তান হাড়িয়ে সাকিবের ‘মা’ বাকরুদ্ধ।
দেবীদ্বার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কমল কৃষ্ণ ধর জানান, মরদেহ ময়নাতদন্ত পূর্বক পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বারে শিক্ষার্থীকে দিয়ে এসএসসি খাতা মূল্যায়নে অভিযোগ, ভিডিও ভাইরালকুমিল্লা শিক্ষা বোর্ডের নতুন সচিব ও কলেজ পরিদর্শক হলেন ভিক্টোরিয়া কলেজের দুই অধ্যাপকদেবীদ্বারে ফুটপাত দখল ও জনদুর্ভোগ সৃষ্টির দায়ে ব্যবসায়ীকে জরিমানাকুমিল্লায় মায়ের হাত থেকে ছিটকে ড্রেনে পড়ে যায় শিশু, বাঁচানো গেল নাকুমিল্লায় ১২ ঘণ্টার মধ্যেই ক্লুলেস হত্যা মামলার রহস্য উদ্ঘাটন,গ্রেপ্তার দুই মূল ঘাতকদেবীদ্বারে মাদকসেবী ৪ যুবক কে কারাদণ্ডহাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ