1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩২ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় নারীকে হত্যার অভিযোগ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৭ জুলাই, ২০২৩
  • ৩৭৮ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার নাঙ্গলকোটে নামাজরত অবস্থায় এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার জোড্ডা পশ্চিম ইউনিয়নের গোহারুয়া (মানিকমুড়া)গ্রামে এই ঘটনা ঘটে। নিহত নারী গোহারুয়া (মানিকমুড়া)গ্রামের আবুল কাশেমের স্ত্রী রশিদা বেগম (৫৫)। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বৃহস্পতিবার কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,ওই নারীর গায়ের গহনা ও মোবাইল ফোন পাওয়া যাচ্ছে না। ধারণা করা হচ্ছে, চুরি করতে এসে কিংবা পূর্ব শত্রুতার জের ধরে তাকে হত্যা করা হয়েছে।
নিহতের মেয়ের জামাই মোহাম্মদ নবীর বলেন,গত ৮ মাস আগে তার ছেলে বিল্লাল হোসেন পোল্যান্ড থেকে এসে একই গ্রামের এক মেয়েকে বিয়ে করেন। বিয়ের কিছুদিন পর বিল্লাল বিদেশে চলে যায়। এদিকে মনোমালিন্যের কারণে তার স্ত্রী বাবার বাড়ি চলে যায়। সে থেকে তিনি একাই থাকতেন। জানতে পেরেছি তিনি বুধবার সন্ধ্যায় মাগরিবের নামাজ পড়ছিলেন। সেজদারত অবস্থায় মাথায় আঘাতের কারণে ঘটনাস্থলেই মারা যান তিনি। পুরো রুমে রক্ত ছড়িয়ে পড়ে।
নিহতের ছেলে বিল্লাল হোসেন মুঠোফোনে জানিয়েছেন, মা আমাকে বলতো রাতে বাড়ির পাশে কে যেন দাঁড়িয়ে থাকে। আমি মাকে সাহস দিতাম। কিন্তু গতকাল রাতে ঘটনাটা ঘটে গেল। তারা আমার মাকে মাথায় আঘাত করে হত্যা করেছে। আমি মায়ের হত্যার বিচার চাই।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান,গতকাল রাতেই ঘটনাস্থলে গিয়েছি। মহিলার মাথায় আঘাতের চিহ্ন আছে। আমরা লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠিয়েছি। ময়নাতদন্তের রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। এখনো কোনো মামলা হয়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন