1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কুমিল্লায় আন্তঃজেলা নারী চোর চক্রের সাত সদস্য গ্রেফতার

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ জুন, ২০২৩
  • ৩৬৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

পথচারী নারীর ব্যাগ থেকে চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছে আন্তঃজেলা নারী চোর চক্রের সাত সদস্য। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরা হয়।
সংবাদ সম্মেলনে কুমিল্লা জেলা পুলিশ সুপার আবদুল মান্নান বলেন, বুধবার দুপুরে কুমিল্লা নগরীর টমসমব্রীজ এলাকায় গৃহবধু জান্নাতুল ফেরদৌসকে একা পেয়ে তার সাথে বিভিন্নভাবে কথা বলে সম্পর্ক তৈরীর চেষ্টা করেন চোর চক্রের সদস্যরা। এক পর্যায়ে ব্যাগ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন নেয়ার চেষ্টা করলে গৃহবধু জান্নাতুল ফেরদৌস চোর বলে চিৎকার শুরু করে। পরে কোতয়ালী মডেল থানার টহল পুলিশ বোরকা পরিহিত সাত নারীকে আটক করে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলার ধরম-ল গ্রামের পাখি আক্তার (২৫), ফাতেমা বেগম (৪০),শাহানা নাইমা (২৫),দিলারা বেগম (৩০), হনুফা (৪০),পারভীন আক্তার (২৫) ও ফাতেমা বেগম (২৪)। গ্রেফতারকৃতদের মধ্যে শাহানার বিরুদ্ধে কুমিল্লার বরুড়া ও ব্রাহ্মনবাড়ীয়া নাসিরনগর থানায় দুটি চুরির মামলা রয়েছে। গ্রেফতারকৃতরা স্বীকার করেন তারা সংঘবদ্ধ হয়ে বিভিন্ন জায়গায় চুরি করতো।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ( অপরাধ) খন্দকার আশফাকুজ্জামান,অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) মংনেথোয়াই মারমা,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কামরান হোসেন, কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহমেদ সনজুর মোর্শেদ, পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহা তন্ময় সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন