1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

দেশ বিভক্তির ফলে সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি- কুমিল্লায় সংস্কৃতি প্রতিমন্ত্রী খালিদ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জুন, ২০২৩
  • ৩২৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ এমপি বলেছেন, দেশ বিভক্তির ফলে সীমানা ভাগ হয়েছে, হৃদয় ভাগ হয়নি। এদেশের পাখি,বাতাস ও সংস্কৃতি ত্রিপুরায় যায়, সেখানকার পাখি, বাতাস ও সংস্কৃতি এখানে আসে। আমরা হৃদয় দিয়ে হৃদয় বেধেছি, সীমানা এখানে কিছুই না। তিনি জাতির কাছে প্রশ্ন রেখে বলেন ভাষা আন্দোলন থেকে মহান স্বাধীনতা যুদ্ধ পর্যন্ত ২৩ বছরে কোথায় জিয়াউর রহমানের নাম রয়েছে। তবে নাম রয়েছে বঙ্গবন্ধুর হত্যাকারীর তালিকায়। মন্ত্রী শুক্রবার বিকালে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে বাংলা সংস্কৃতি বলয় এর প্রথম বিশ্ব সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাত, কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম,পুলিশ সুপার আব্দুল মান্নান, বীর মুক্তিযোদ্ধা নাজমুল হাসান পাখী।
বাংলা সংস্কৃতি বলয় এর সাময়িক বিশ্ব কমিটির সদস্য সচিব দীপক চন্দ্র ঘোষ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক কাজী মাহতাব সুমন। শুভেচ্ছা বক্তব্য দেন বাংলা সংস্কৃতি বলয় এর উপদেষ্টা অধ্যক্ষ হাসান ইমাম মজুমদার ও প্রতিষ্ঠাতা সদস্য সেবক ভট্টাচার্য। সংস্কৃতি মনন গড়ে, বাংলা বলয় বিশ্বজুড়ে” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম ও বিশ্বজুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালির অভিন্ন সাংস্কৃতিক ঐতিহ্য ও বৈশিষ্ট্যসমূহকে ধারণ লালন সংরক্ষণ করার মানসে ২০২০ সালের ২০ সেপ্টেম্বর বাংলা সংস্কৃতি বলয় আত্মপ্রকাশ করে। প্রথম বিশ্ব সম্মেলনে বাংলাদেশ ও ভারতের মধ্যে অন্তর্ভুক্ত বাংলা সংস্কৃতি বলয়ের ১২টি সাংস্কৃতিক অঞ্চলের ১৫০ প্রতিনিধি অংশগ্রহণ করেন। পরে ভারত-বাংলাদেশের নবীন ও বিশিষ্ট শিল্পীদের নিয়ে টাউন হল মাঠে সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার।।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান