1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১০:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

দেবীদ্বারে ৭ বছরের শিশু ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২৩ মে, ২০২৩
  • ৩৩২ বার দেখা হয়েছে

দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে এক বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্তৃক মাদ্রাসায় দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী এক শিশু ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ওই ছাত্রকে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৩ মে) আটককৃত ওই ছাত্রকে কুমিল্লা ৪ নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। ঘটনাটি ঘটে গত ১৯ মে দেবীদ্বার পৌর এলাকায় ভূষণা গ্রামে।
মামলা ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৯ মে শুক্রবার সকাল সাড়ে ১১টায় নিজ বাড়ির পুকুরপাড়ের নির্জন জায়গায় মাদ্রাসা পড়ুয়া দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে মো. মহিউদ্দিন নামের এক বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্র। ধর্ষণের পর শিশুটি কাঁদতে কাঁদতে বাড়ি এসে তার মাকে ঘটনাটি জানালে স্থানীয়দের সহযোগীতায় দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দিয়ে বাড়ি নিয়ে যায়। পরবর্তীতে পুলিশ গত ২১ মে সংবাদ পেয়ে ভিক্টিমসহ তার পরিবারের লোকদের থানায় ডেকে নিলে ভিক্টিমের বাবা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মহিউদ্দিনকে একমাত্র আসামী করে মামলা দায়ের করেন, মামলা নং- ২৬ । মামলার পর গত ২২ মে (রোববার) কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভিক্টিমের ডাক্তারি পরীক্ষা সম্পন্ন কর হয় এবং কুমিল্লার ৪ নং ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হলে আদালতের বিচারক মো. ওমর ফারুক ২২ ধারায় ভিক্টিমের জবানবন্ধি রেকর্ড করেন। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে ২২ মে (সোমবার) রাতে পুলিশ অভিযান চালিয়ে ঢাকা থেকে অভিযুক্ত মো. মহিউদ্দিনকে আটক করে থানায় নিয়ে আসেন।
অভিযুক্ত মো. মহিউদ্দিন(২১) ভূষণা গ্রামের মো. নজরুল ইসলামের পুত্র। সে ঢাকা সাউথ ইষ্ট ইউনিভার্সিটির ছাত্র এবং ভিক্টিম স্থানীয় একটি মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মো. খাদেমুল বাহার বিন আবেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে মামলা করেছেন। অভিযুক্ত মহিউদ্দিনকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেফতার পূর্ববক কোর্ট হাজতে চালান করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক