1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

কুমিল্লায় অজ্ঞান পার্টির সাত সদস্য গ্রেপ্তার

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২২ মে, ২০২৩
  • ২৯৪ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় আন্তঃজেলা অজ্ঞানপার্টির সক্রিয় সাত সদস্যকে গ্রেপ্তার করেছে লাকসাম থানা পুলিশ। এসময় তাদের কাছ থেকে তিনটি চোরাই ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি চোরাই মোবাইল উদ্ধার করা হয়েছে।
রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার চান্দিনা থানার মাধাইয়া,মুরাদনগর থানার নলুয়া চৌমুহনীসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন-চক্রটির দলনেতা মো. শাহজাহান (২৬), সদস্য মিজানুর রহমান (৩১), নুর ইসলাম (২৪), মো. মিজান (২৩), মো. হানিফ (৩২), শিপন মিয়া (২৩), মো. সুমন আহমেদ (২৫)।
সোমবার সাংবাদিকদের এই তথ্য জানান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) খন্দকার আশফাকুজ্জামান।
তিনি জানান, কুমিল্লার বিভিন্ন উপজেলা, চট্টগ্রাম, চাঁদপুর ও ব্রাহ্মণবাড়িয়া জেলায় দীর্ঘদিন থেকে বিভিন্ন কৌশলে তারা খাবারে বিষ দিয়ে মিশুক, অটোরিকশা চালকদের অচেতন করে সব চুরি করতো। গোপন খবরে ছয় জনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যে মিশুক গাড়িসহ মোবাইল উদ্ধার করা হয়। পাশাপাশি বিভিন্ন উপজেলা থেকে একই কায়দায় চোরাই আরও দুটি মিশুক গাড়ি উদ্ধার করে পুলিশ।
আশফাকুজ্জামান জানান, একটি চুরির সূত্র ধরে শাহজাহানকে আটক করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে চক্রে অন্তত ১০ সক্রিয় সদস্য আছে বলে জানা যায়। তাদের বিরুদ্ধে লাকসাম থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান