1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

প্রতিবন্ধী কৃষকের মাঠের ফসল ঘরে তুলে দিলো জেলা ছাত্রলীগ

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৯ এপ্রিল, ২০২৩
  • ৩৪২ বার দেখা হয়েছে

কুমিল্লার ঘটনা

দেশে এবারো বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। তবে মাঠের ফসল ঘরে তুলতে দিনমজুর সঙ্কট ও বাড়তি মজুরির কারণে দরিদ্র কৃষকদের যখন বিপাকে পড়তে হচ্ছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনানুযায়ী ঠিক তখনি অসহায় ও দরিদ্র কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। কৃষকের মাঠের ধান কেটে বাড়িতে পৌঁছে দিতে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে কাজ করে যাচ্ছে এই সংগঠনের কর্মীরা।
তারই ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি মহিউদ্দিন ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল’র নেতৃত্বে জেলার চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়নের বড়-কলাগাও গ্রামের প্রতিবন্ধী কৃষক নজরুল ইসলামের ৪০ শতাংশ ও একই এলাকার দরিদ্র কৃষক শাহজাহান মিয়ার ২০ শতাংশ জমির পাকা বোরো ধান কেটে মারাই করে কৃষকের ঘরে পৌছে দিয়েছেন ওই ইউনিটের ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে অর্থের কারণে ফসল ঘরে তুলতে না পারা প্রতিবন্ধী দরিদ্র কৃষক নজরুল ইসলাম এবং দরিদ্র কৃষক শাহজাহান মিয়ার মুখে স্বস্তির হাসি ফুটেছে।
প্রতিবন্ধী কৃষক নজরুল ইসলাম জানান, ধার-দেনা করে ৬০ শতাংশ জমিতে কোনোরকম ফসল করেছি। ‘সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় হাতের টাকা আগেই খরচ হয়ে গেছে। শ্রমিক দিয়ে ধান কাটা ও মাড়াই করতে আরও অনেক টাকার প্রয়োজন ছিল। কোনো টাকা-পয়সা ছাড়াই ছাত্রলীগের ভাইয়েরা ধানগুলো কেটে ঘরে তুলে দিয়েছে। তাদের জন্য মন থেকে আমার দোয়া রইলো।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম রুবেল বলেন, বর্তমান বোরো মৌসুমে কৃষকের ভালো ফলন হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনা অনুযায়ী ঝড়বৃষ্টি ও শ্রমিক সংকটে কৃষকদের ফসল ঘরে তুলতে যেনো কোনোরকম সমস্যা না হয় সে লক্ষ্যে জেলার প্রত্যন্ত অঞ্চলে প্রান্তিক কৃষকদের খোঁজখবর নিয়ে সহযোগিতা করে যাচ্ছেন আমাদের নেতাকর্মীরা। দেশের যে কোনো দুর্যোগ ও দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে আগামীতেও আমরা সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন