1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

ঈদে ৫ বন্ধু সিএনজিতে ঘুরতে বেড়িয়ে এক লাশ ঘরে ৪ বন্ধু হাসপাতালে

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২২ এপ্রিল, ২০২৩
  • ৩৮২ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

ঈদের দিন দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের মুরাদনগর উপজেলার থোল্লার মোড়ের গ্যাস পাম্পের সামনে কুমিল্লা গামী একটি সিএনজির সাথে সিলেট মূখী অপর একটি পিক আপ ভ্যানের মুখমূখী সংঘর্ষে ঘটনাস্থলে ৫ জন মারাত্মক আহত হন। আহতদের দেবীদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক এক যুবককে মৃত ঘোষনা করেন। মারাত্মক আহত অপর ৪ জনকে ব্রাক্ষনবাড়িয়া সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
নিহত যুবক সাইয়েম(১৮) ব্রাক্ষণবাড়িয়া জেলার কসবা উপজেলার সায়েদাবাদ গ্রামের আবুল হোসেন’র পুত্র বলে পরিচয় নিশ্চিত করেছেন মীরপুর হাইওয়ে পুলিশ।
অন্যান্য আহতরা হলেন,ব্রাক্ষণবাড়িয়া সদর উপজেলার ভাদুঘর গ্রামের মোজাম্মেল হোসেন’র পুত্র সাইফুল(২০), একই জেলার কসবা উপজেলার সায়েদাবাদ গ্রামের আমিনুল হক’র পুত্র মোতাহের(২২),ইউছুফ মিয়ার পুত্র এবাদুল(১৭),উজ্জল মিয়ার পুত্র তোফাজ্জল(১৮)। আহতদের বহনকারী সিএনজি চালক আলী হোসেন বলেন, চালকসহ ওরা ৫ বন্ধু মিলে ঈদ আনন্দ করতেই সিএনজি যোগে ঘুরতে বেড়িয়েছিল। এসময় সিএনজির দু’পাশে দু’জন করে দাড়িয়ে মাথাসহ শরীরের উপরের অংশ বাহিরে রেখে আনন্দ উল্লাস করতে করতে যাচ্ছিল। তখন বিপরিতমূখী একটি পিকআপ ভ্যানের সাথে মুখমূখী সংঘর্ষে ওই হতাহতের ঘটনা ঘটে। এব্যপারে বেলা সাড়ে ১২ টায় মীরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক(এএসআই) মৃনাল কান্তি দেব জানান,৫ বন্ধু মিলে ঘুরতে বেড়িয়ে বিপরীতমূখী (সিলেট মূখী) একটি পিক আপ ভ্যানের মুখমূখী সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় পাওয়া গেছে, লাশ দেবীদ্বার থানায় সোপার্দ করা হয়েছে। স্বজনদের ইচ্ছার উপর মামলার বিষয়টি নির্ভর করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক