1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

সুবিধাবঞ্চিত পরিবারকে ঈদ বাজার করে দিলো ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২১ এপ্রিল, ২০২৩
  • ৫০০ বার দেখা হয়েছে

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি

ঈদ মানে আনন্দ, ঈদ মানে দুঃখ ভুলে আনন্দ ভাগাভাগি করে নেয়ার দিন। অনেকেই ঈদের আনন্দটা ভাগাভাগি করে নিচ্ছেন প্রিয়জনকে বাহারি উপহার দেয়া এবং নেয়ার মাধ্যমে। কিন্তু আমাদেরই সমাজে কিছু হতভাগা মানুষ আছে যাদের ছুঁতে পারে না কোন উৎসব,এমনকি ঈদও।
এসো মানবতার টানে,অসহায়দের পাশে এই স্লোগানকে সামনে রেখে গত কয়েক বছর ধরে কুমিল্লার তিতাস উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘তিতাস ইয়াং ফ্রেন্ডস ক্লাব’ বিভিন্ন দুর্যোগকালীন সময় ও ধর্মীয় উৎসবে মানুষের পাশে দাঁড়িয়ে আসছে। সেই ধারবাহিকতায় এবার পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ ভাগাভাগি করে নিতে উপজেলার প্রায় ৩৫০টি অসহায় ও সুবিধাবঞ্চিত দরিদ্র পরিবারের মাঝে ঈদের উপহার হিসেবে খাদ্য সমাগ্রী বিতরণ করেছে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি।
শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার কলকান্দি ইউনিয়নের মাছিমপুর বাজার ব্রিজ সংলগ্ন সংগঠনটির প্রধান কার্যালয়ের সামনে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
ঈদ উপহার সামগ্রী হিসেবে প্রত্যেককে মুরগী, পোলাও চাল, সয়াবিন তেল, চিনি, নুডলস, সেমাই, গুড়া দুধ, আলু ও পিয়াজ দেওয়া হয়।
এতে আর্থিক সহযোগিতা দিয়ে সুবিধাবঞ্চিতদের পাশে দাড়িয়েছেন সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান, পৃষ্ঠপোষক এমআই টিপু, সভাপতি মো: সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি মো: শাহাআলম সওদাগর, সহ-সভাপতি তারেক মিয়া, মো: আনোয়ার, রেজাউল, স্বপন মিয়া, সুলতান সওদাগর, সবুজ খান, সোহাগ সরকার, অর্থ সম্পাদক দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার, শাহজালাল সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক চান বাদশা মোল্লা, গাজী মোঃ সিপন, মামুন মাহমুদ, আরিফ সরকার, মনির, ফয়েজ আহমেদ, সহ-সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মো: ডালিম, সদস্য আরিফ খান, আবু তাহের, জাবেদ আলী,সোহেল সরকার, হযরত আলী, সবুজ খান, হৃদয় সরকার, রায়হান, রিয়াদ, রাশেদ খান, সুমন মিয়া,বেলাল খান ও ইমরুল মোল্লা প্রমুখ।
এছাড়াও বিতরণকালে আরো উপস্থিত ছিলেন সংগঠনের অন্যান্য সদস্যরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সংগঠনটির প্রতিষ্ঠাতা রুবেল আহমেদ খান বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অতিসাধারণের ঈদ আনন্দ যাতে বাধাগ্রস্ত না হয় সেই লক্ষ্যে আমাদের সাথ্যমত ৩৫০ পরিবার কাছে পোঁছে দিয়েছি ঈদ বাজার। আমাদের এ সংগঠন দরিদ্র মানুষ ও সুবিধাবঞ্চিতদের জন্য নানা রকম কাজ করে থাকে। সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি এটা ভেবেই  আত্মতৃপ্তি পাচ্ছি। আমাদের এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান