1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন দেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার দেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানা দুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্ন দেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটক অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

ঈদে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে যানজট হবে না- সড়ক পরিবহন সচিব আমিন উল্লাহ নুরী

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩
  • ৩৪৮ বার দেখা হয়েছে

আনিসুর রহমান খান,দাউদকান্দি(কুমিল্লা) প্রতিনিধি

সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী বলেছেন,ঈদে ঘর মুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ নিরলস ভাবে কাজ করে যাচ্ছে । এ সব এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট,পুলিশ, পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে। এছাড়াও দুর্ঘটনা কবলিত যানবাহন তাৎক্ষনিক অপসারনের জন্য রেকার প্রস্তুত রাখা হয়েছে। সব মিলিয়ে যানজট নিরসনে আমাদের প্রস্তুতি ব্যাপক। আশা করি এ বছর মেঘনা-গোমতী সেতু ও ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে কোন যানজট হবে না। বুধবার দুপুরে পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক যানজটমুক্ত রাখতে চলমান কার্যক্রম ও যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করন কার্যক্রম পরিদর্শন শেষে দাউদকান্দি টোলপ্লাজায় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন,ঈদকে কেন্দ্র করে মহাসড়কে গাড়ির চাপ বেড়েছে। যানজট নিরসনের মহাসড়কে মহড়া দেয়া হচ্ছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সকল কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষনিক দায়িত্ব পালন করছে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন দেশ সেরা দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন,সড়ক ও যোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনীন্দ্র কিশোর মজুমদার,দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিনুল হাসান,তত্বাবধায়ক প্রকৌশলী ড.মোঃ নাজমুল হক,নারায়ণগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সাহানা ফেরদৌস,দাউদকান্দি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আহসান হাবীব চৌধুরী লীল মিয়া,কুমিল্লা উঃ জেলা শ্রমিকলীগের সভাপতি রকিব উদ্দিন রকিবপ্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ফুটবল খেলতে গিয়ে পায়ে আঘাত,ব্যথায় অস্থির: মা ও ভাতিজিকে গলা কেটে হত্যা,ঘাতক আটকআদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদনদেবীদ্বারে হত্যা ও নাশকতা মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তারদেবীদ্বার অভিযানে ৭ কাঁচা ও মুদি ব্যবসায়ীকে জরিমানাদুই দফা জানাজা শেষে অপ্রতিমের দাফন সম্পন্নদেবীদ্বারে সন্ত্রাস বিরোধী মামলায়: নিষিদ্ধ যুবলীগের তিন নেতা আটকঅপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন