1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক

খেলতে গিয়ে ইটভাটার ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শিশুর

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৮ জানুয়ারী, ২০২৩
  • ২৩৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার(কুমিল্লা) প্রতিনিধি

দেবীদ্বারে ইউপি চেয়ারম্যানের ‘ভাই ভাই ব্রীক ফিল্ডে’র ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ইব্রাহীম খলিল নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির মৃত্যুতে পুরো পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে। ঘটনাটি ঘটে শনিবার সকাল ৯টায় দেবীদ্বার উপজেলার মোহনপুর ইউনিয়নের কুরুইন গ্রামের দক্ষিণপাড়া মালেক মাষ্টারের বাড়ির পাশের মোহন পুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. ময়নাল হোসেন এর “ভাই ভাই ব্রীকস ফিল্ডে’। নিহত শিশু কুরুইন গ্রামের অটো রিক্সা চালক মো. আব্দুল আলীমের পুত্র। ইব্রাহীম খলিল ব্র্যাকের গণশিক্ষা কার্যক্রমের আওতায় প্রাক প্রাথমিক শ্রেণীর ছাত্র ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ৯টায় মায়ের হাতে নাস্তা খেয়ে বাড়ির পাশের ব্রীক্স ফিল্ডের ট্রাক্টরে মাটি ভরাট করার সময় ট্রাক্টরে উঠে খেলছিল। এক পর্যায়ে ট্রাক্টর চালক ট্রাক্টরটি পেছনের দিকে ঘুরাতে গেলে শিশুটি ছিটকে পড়ে ট্রাক্টরের পেছনের চাকায় পিষ্ট হয়ে মাথা থেতলে ও হাত ভেঙ্গে মারাত্মক আহত হয়। স্থানীয়রা প্রথমে চান্দিনা মেডিনোভা হাসপাতালে এবং পরে চান্দিনা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ব্যপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, নিহতের বাবা থানায় এসে মামলা দায়েরে অপারগতা জানান। তাই আমরা ইউডি মামলা দায়ের পূর্বক ময়না তদন্ত ছাড়াই শিশুর মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করেছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক