1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ১০:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

মামার বাড়িতে বেড়াতে এসে নিখোজের ৩ দিন পর ডোবায় ভাসমান শিশুর লাশ উদ্ধার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৩৭ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার দেবীদ্বারে মামার বাড়িতে বেড়াতে এসে নিখোজের ৩ দিন পর ডোবায় ভাসমান অবস্থায় আলী ইমরান নামে ২ বছরের এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ১০ টায় উপজেলার খাইয়ার গ্রামের জাকির মাষ্টারের বাড়ির দক্ষিণ পার্শ্বে একটি ডোবা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে পুলিশ।
নিহত আলী ইমরান, দেবীদ্বার উপজেলার বুড়িরপাড় গ্রামের আজিজ মিয়ার বাড়ির দুবাই প্রবাসী মোঃ জসীম উদ্দিনের পুত্র।
মঙ্গলবার সকালে ঘটনাস্থলে যেয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত ১৩ ডিসেম্বর নানার বাড়ি খাইয়ার গ্রামে ভাই বোন ও মায়ের সাথে শিশু আলী ইমরান বেড়াতে আসে। গত শনিবার ৩১ ডিসেম্বর দুপুরে নিজ বাড়ি বুড়িরপাড় যাওয়ার কথা থাকলেও সকাল সাড়ে ১০টায় শিশুটি নিখোঁজ হয়। ওই ঘটনায় এলাকায় মাইকিং ও থানায় নিখোঁজ ডায়েরী করার পর পুলিশ এলাকার প্রায় ৪০টি বাড়িতে চিরুনী অভিযান এবং ৩টি পুকুরে জাল ফেলে তল্লাসী চালিয়েও শিশুটির সন্ধান পায়নি। মঙ্গলবার (৩ জানুয়ারী) ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার পথে প্রতিবেশী জাহাঙ্গীর মিয়া নামে এক মুসুল্লি একটি নির্জন ডোবায় শিশুটিকে ভাসতে দেখে স্বজন ও পুলিশকে খবর দেন।
নিহতের নানী পিয়ারা বেগম জানান, এ শিশুটির কোন শত্রু নেই, আমাদের সাথেও কারোর ঝগড়া নেই। আমি তাকে আমার কোল থেকে নামিয়ে ঘরে যাই প্রায় ১০/১৫ মিনিট পরই সে নিখোঁজ হয়। ঘরের পাশের বিশাল পুকুর, অথচ বাড়ির দক্ষিণ পাশের একটি নির্জন ডোবায় তার মরদেহ পাওয়া গেছে।
বাকরুদ্ধ শিশুর মা হোসনেয়ারা বেগমের কোন বক্তব্য দিতে চাননি, তবে তিনি বলেন, শনিবারে আমার ছেলে নিখোঁজ হয় আজ তাকে মৃত অবস্থায় পেয়েছি ।
দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ কমল কৃষ্ণ ধর জানান, গত ৩১ ডিসেম্বর সন্ধ্যায় আলী ইমরানের মা’ হোসনেয়ারা বেগম থানায় নিখোঁজ ডায়েরী করেন (ডায়েরী নং- ১৫৪৩)। তার পর থেকেই ওই এলাকার প্রায় ৪০ বাড়ির প্রতি ঘরে তল্লাসী চালিয়েছি, কয়েকটি পুকুরেও অনুসন্ধ্যান করেছি। নিখোজের ৩ দিন পর ডোবায় ভাসমান অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করেছি। হয়তো শীতের কারনে মরদেহটি পঁচে-গলে যায়নি, তারপরও অপমৃত্যু মামলা দায়েরপূর্বক মৃত্যুর কারন নিশ্চিত হতে ময়নাতদন্তে পাঠিয়েছি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান