1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার

দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত বরপুত্রকে ফেরত দিন,তারপর গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলুন: হুইপ স্বপন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ১০ ডিসেম্বর, ২০২২
  • ৪৫২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,‘দাম দিয়ে কিনেছি স্বাধীনতা,কারও দয়ায় প্রাপ্ত নয়। জাতির পিতার অবিসংবাদিত নেতৃত্বে এক সাগর রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতার অধিকার প্রতিষ্ঠা করেছি। আমাদের সার্বভৌমত্ব নিরঙ্কুশ, সমুন্নত। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব প্রদানের সার্বভৌম অধিকার কেবলমাত্র বাংলার জনতার।
তিনি বলেন,‘আমরা কারও দাস নয়, আমরা এখন ভিক্ষুক নয়। নিজের হাঁটুতে ভর করে আমরা দাঁড়িয়েছি। যারা আমাদের গণতন্ত্র ও মানবাধিকারের ছবক দিচ্ছেন,তাদের বলি- আপনারা আগে আয়নায় নিজের চেহারা দেখুন। আমাদের দেশের সংবিধান, আমাদের ফৌজদারি আইন পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ।’
শনিবার (১০ ডিসেম্বর) সকালে কুমিল্লার হোমনা উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আবু সাঈদ আল মাহমুদ স্বপন বলেন,‘সার্বভৌম রাষ্ট্রের আদালত দীর্ঘ বিচারিক প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের জাতির পিতার হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করেছে। বিশ্ব চ্যাম্পিয়ন দুর্নীতিবাজকে সাজা দিয়েছে। আপনারা আইনের শাসন চান, আমরাও চাই। আপনারা জঙ্গিবাদ দমন করে শান্তি চান, আমরাও চাই। আপনারা দুর্নীতির বিরুদ্ধে উচ্চকণ্ঠ, আমরা দুর্নীতির বিনাশ চাই। আওয়ামী লীগের এ সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আপনারা গণতন্ত্র ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চান, আমরাও চাই। সুতরাং আইনের প্রতি, বিচার ব্যবস্থার প্রতি শ্রদ্ধাশীল হয়ে আপনারা আমাদের জাতির পিতার সাজাপ্রাপ্ত হত্যাকারীকে ফেরত দিন। আপনারা দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত দুর্নীতির বরপুত্রকে ফেরত দিন। তারপর গণতন্ত্র ও মানবাধিকারের কথা বলুন। হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনের উদ্বোধন করেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগ সভাপতি রুহুল আমিন।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তৃতা করেন আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, বেগম সেলিমা আহমাদ, জাহাঙ্গীর আলম সরকার, রৌশন আলী মাস্টার, আবুল হোসেন, রেহেনা বেগম, মেয়র নজরুল ইসলাম, মহিউদ্দিন খন্দকার প্রমুখ।
সম্মেলনে সর্বসম্মতিক্রমে অধ্যক্ষ আব্দুল মজিদকে সভাপতি ও আবুল হোসেনকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। এছাড়া মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম প্রথম সহ-সভাপতি, মহিউদ্দিন খন্দকার প্রথম-যুগ্ম সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার