1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপি দেবিদ্বার শিশু মাতৃ হসপিটালের পদন্নোতি পেয়ে ডিএমডি হলেন আনিছ, প্রশাসনিক সুজন মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট

না ফেরার দেশে গেলেন সাংবাদিক জালাল

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৩ নভেম্বর, ২০২২
  • ৩০৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

না ফেরার দেশে চলে গেলেন কুমিল্লা গণমাধ্যম অঙ্গনের প্রিয় মুখ বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির স্টাফ রিপোর্টার জালাল উদ্দিন (৫১)।
বুধবার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে পাঁচটায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এর আগে সোমবার সন্ধ্যায় কুমিল্লা নগরীর মোগলটুলির বাসভবনে মস্তিষ্কে রক্তক্ষরণ হলে দ্রুত তাকে কুমিল্লা মুন স্পেশালিস্টড হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে আইসিওতে থাকা অবস্থায় শারীরিক অবস্থার অবনতি ঘটলে পরদিন মঙ্গলবার তাকে ঢাকার শমরিতা হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়। চিকিৎসকদের আপ্রাণ চেষ্টাতেও সাংবাদিক জালালের শারীরিক অবস্থা অপরিবর্তিত থাকে। বুধবার সন্ধ্যা ৫ টা ৩০ মিনিটের দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য, বাংলাদেশ সাংবাদিক সমিতি কুমিল্লা জেলার সহ-সভাপতি ও কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সাবেক আহবায়ক জালাল উদ্দিনের নিজ বাড়ি কুমিল্লা শহরতলির চাঁনপুরে। তার মৃত্যুর খবরে কুমিল্লার সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মরহুম অধ্যাপক আবদুল মান্নানের জ্যেষ্ঠপুত্র জালাল উদ্দিন সাংবাদিকতা পেশার পাশাপাশি একটি কলেজে অধ্যাপনা করতেন এবং পিতার রেখে যাওয়া প্রতিষ্ঠান নবযুগ হোমিও হলের হাল ধরেন।
তার স্ত্রী নিগার সুলতানা কুমিল্লার আদালতে আইন পেশায় নিয়োজিত। এ দম্পতির ১৬ বছর বয়সী একমাত্র কন্যা এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছে ও ১১ বছর বয়সী পুত্র ষষ্ঠ শ্রেণীতে অধ্যয়নরত।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মঞ্জুরুল আহসান মুন্সীকে বহিষ্কার করলো বিএনপিদেবিদ্বার শিশু মাতৃ হসপিটালের পদন্নোতি পেয়ে ডিএমডি হলেন আনিছ, প্রশাসনিক সুজনমুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট