1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লা গোমতীর চরে মুলার বাম্পার ফলন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৩৭ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা জেলার গোমতী চরের কৃষকরা মুলা চাষে ব্যস্ত সময় পার করছেন। সবুজ গাছের গোড়ায় মাটি ভেদ করে উঁকি দিয়েছে সাদা মুলা। এ সাদা মুলার এবার গোমতীর পাড়ে বাম্পার ফলন হয়েছে। চরজুড়ে এখন মুলার সাদা হাসি। সেই হাসি লেগেছে কৃষকের চোখে মুখেও। সরজমিনে গিয়ে দেখা যায়, কুমিল্লার আদর্শ সদর ও বুড়িচং উপজেলার গোমতী নদীর চরে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। চর থেকে মুলা সংগ্রহ,পরিস্কার করে আটি বাঁধছেন। জমির পাশে অপেক্ষা করছেন পাইকাররা। মুলা সংগ্রহ ও পরিস্কারের পরেই গাড়িতে তোলা হয় মুলা। গোমতী চরের মুলা কুমিল্লা জেলার চাহিদা মিটিয়ে চলে যাচ্ছে রাজধানী শহর ঢাকা ও বন্দর নগরী চট্টগ্রামে। কুমিল্লার বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের মুলা চাষি ফজর আলী। গোমতী চরে তিনি ৩৫ শতক জমিতে মুলা চাষ করেছেন। বীজ সার,কীটনাশক ও কৃষি মজুরি মিলিয়ে খরচ হয়েছে ৩০ হাজার টাকা। এখন সেই মুলা বিক্রি করেছেন ৭৫ হাজার টাকা। সব খরচ বাদ দিয়ে মাত্র ১ মাসেই তার মুনাফা হয়েছে ৪৫ হাজার টাকা। আর এ কারণেই তৃপ্তির হাসি লেগেছে সবজি চাষি ফজর আলীর চোখে মুখে।
ফজর আলীর মুলা কিনেছেন চট্টগ্রামের পাইকারী সবজি ব্যবসায়ী জাহিদ হোসেন। তিনি জানান,৭০ হাজার টাকার মুলার সাথে বহন খরচ হবে আরো ১০ হাজার টাকা। এ মুলা বিক্রি করবেন ১ লাখ ২০ হাজার টাকা। চট্টগ্রামের মুলার চাহিদা বেশী বলে তিনি জানান।
কুমিল্লা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মিজানুর রহমান বলেন,কৃষক ভাই বোনদের জন্য মাঠে কৃষি কর্মকর্তারা আছেন। তারা যে কোন সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ