1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুমিল্লায় প্রবাসীর পিতার উপর হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৩ মে, ২০২২
  • ২৩০ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার রাজাপুর গ্রামে এক কাতার প্রবাসীর বাড়ীতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটেছে। হামলাকারীরা এসময় প্রবাসীর পিতাকে পিটিয়ে আহত করে। এদিকে হামলাকারীদের গ্রেপ্তারের দাবীতে বিকেলে মানববন্ধন করেছে গ্রামবাসী।

মানববন্ধনে উপস্থিত ছিলেন সমাজ সেবক মো. মফিজ মিয়া, আবুল কালাম, পারভেজ, মীর হোসেন ও আনা মিয়া সহ আরো অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, রাজাপুর গ্রামের ফারুক মিয়া দীর্ঘদিন যাবত কাতারে চাকুরী করেন। যার কারনে তার পিতা ফরিদ মিয়া বাড়ীতে একা থাকে। একা থাকার সুযোগে পাশর্^বর্তী একটি মহল তার জমি দখলের চেষ্টা চালায়। এনিয়ে এলাকায় একাধিক সালিস বৈঠক হয়। শুক্রবার বিকেলে ফরিদ মিয়া তার জমিতে মেশিন বসানোর কাজ শুরু করে। এসময় একই এলাকার রফিক, কবির, শাহ আলম, রহিম খোরশেদসহ আরো ৪/৫ জনের একটি দল হামলা চালায়।

হামলাকারীরা এসময় ফরিদ মিয়াকে পিটেয়ে আহত করে। এছাড়া বাড়ী-ঘরে প্রবেশ করে ভাংচুর ও লুটপাট চালায়। স্থানীয় লোকজন ফরিদ মিয়াকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। বর্তমানে ফরিদ মিয়া কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এ ঘটনায় আহত ফরিদ মিয়া বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় অভিযোগ দায়ের করেন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে দ্রæত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এদিকে মানববন্ধনে উপস্থিত লোকজন এ ঘটনার প্রতিবাদ জানিয়ে আসামীদের দ্রæত গ্রেফতারের দাবী জানান।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা