1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

কুসিক১৩নং কাউন্সিলর প্রার্থী রাজিব’র অস্হায়ী নির্বাচনী অফিস উদ্বোধন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৭ মার্চ, ২০২২
  • ৪১২ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ

যুব সমাজের উদ্যোগে সহস্রাধিক কমী-সমর্থক ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের নিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ‘রাজিউর রহমান রাজিব’ বিশাল শোভাযাত্রা নিয়ে নির্বাচনী অস্হায়ী অফিস উদ্বোধন করেন। উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অফিস উদ্বোধন ও তবারক বিতরণের পর তিনি নির্বাচনী প্রচারণা ও বিশাল শোভা যাত্রা শুরু করেন। গতকাল (২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে এবং চর্থা যুব সমাজের উদ্যোগে বিশাল শোভাযাত্রাটি নগরীর দক্ষিণ চর্থা বড় পুকুর পাড় এলাকা থেকে শুরু হয়ে দক্ষিণ চর্থা চৌমুহনী, তালতলা চৌমহুনী, নবাব বাড়ি,থিরাপুকুর পাড়, ঢুলিপাড়া ও ইপিজেডে রোড ঘুরে ১৩নং ওয়ার্ডের যুব সমাজের উদ্যোগে সহস্রাধিক কর্মী-সমর্থকদের নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে প্রচার প্রচারণা চালান এবং নির্বাচনী অফিসের সামনে সমাবেশ শেষ করেন। সমাবেশ শেষে বড় পুকুর পাড় মসজিদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে রাজিউর রহমান রাজিব বলেন, আমি এখন যেভাবে বাড়ি বাড়ি গিয়ে ভোট চাচ্ছি নির্বাচিত হলে সরকারি সুযোগ-সুবিধা সেভাবে আপনাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিব। মাদকমুক্ত ওয়ার্ড গঠন সহ পরিস্কার-পরিচ্ছন্নতা এবং পর্যাপ্ত লাইটিং এর মাধ্যমে ১৩নং ওয়ার্ডকে পর্যটক বান্ধব ওয়ার্ড হিসেবে গড়ে তুলবো। আগামী নির্বাচনে আপনাদের মূল্যবান ভোট দিয়ে আমার পাশে একদিন থাকবেন আমি আপনাদের আগামী পাঁচ বছর সুখে-দুঃখে পাশে থাকবো। তিনি আরো বলেন, আমি নির্বাচিত হলে এলাকার অসহায়-গরিব মানুষের পাশে থেকে কাজ করে যাবো। এর পাশাপাশি উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা