1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

ভিক্টোরিয়া সরকারি কলেজে স্বাধীনতার স্বাদ গ্রহণ করলো একশো পায়রা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ মার্চ, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক
বঙ্গবন্ধুর সন্মানে একশ’ পায়রাকে অবমুক্ত করেছে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। স্বাধীনতা দিবস উপলক্ষে একশ’ পায়রা উড্ডয়ন করা হয়। শনিবার (২৬ মার্চ) কলেজের হৃদয়ে বঙ্গবন্ধু ম্যুরালে প্রতীকী স্বাধীনতার সুখ শিরোনামে পায়রা উড্ডয়ন কর্মসূচী পালন করা হয়। এ সময় কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান, উপাধ্যক্ষ অধ্যাপক মৃণাল কান্তি গোস্বামী, শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ ইউনুস মিয়া, কোষাধ্যক্ষ মো. গুলজার হাসানসহ ২০ বিভাগের বিভাগীয় প্রধান, ৯টি সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও কলেজের হাজারো শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

পায়রা উড্ডয়ন শেষে অধ্যক্ষ অধ্যাপক ড. আবু জাফর খান বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা স্বাধীনতা পেতাম না। বঙ্গবন্ধুর সন্মানে ১০০ পায়রাকে মুক্ত আকাশে ছাড়া হয়েছে। যা প্রতীকী স্বাধীনতার বার্তা বাহক। বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখেছিলেন বলেই আমরা স্বাধীন দেশের নাগরিক।

শিক্ষক পরিষদ সম্পাদক মোহাম্মদ মঈন উদ্দীন বলেন, মুজিববর্ষ কমিটির একটি কর্মসূচী ছিলো পঞ্চাশ জোড়া পায়রা উড্ডয়ন। এছাড়াও জাতীয় পতাকা উত্তলন, বঙ্গবন্ধু ম্যুরালে ফুলেল শ্রদ্ধা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা