1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুর দেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজের দেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউ দেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণ দেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালি দেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যু শীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা দেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠন এনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠন প্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়

দেবীদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ৩২০ বার দেখা হয়েছে
দেবীদ্বারে বিএনপি নেতা আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • এ আর আহমেদ হোসাইন

কুমিল্লার দেবীদ্বারে বিএনপির প্রয়াত সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস আবদুল আউয়াল খানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে দেবিদ্বার উপজেলা পরিষদ হলরুমে মরহুম আবদুল আউয়াল খান স্মৃতি সংসদের উদ্যোগে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়। ২০২০ সালের ২০ জুলাই করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান বিএনপির এই নেতা।

দেবীদ্বার উপজেলা বিএনপির আহ্বায়ক জসীম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান ও বিএনপি নেতা আরিফুল ইসলাম।

স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূইয়া এমপি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন গুলশান থানা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম.এ আউয়াল খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সহ-যুব বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মীর নেওয়াজ আলী নেওয়াজ, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, একরামুল হক বিপ্লব, ওমর ফারুক সাফিন ও সালাহ উদ্দিন ভূইয়া শিশির, যুবদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি জিয়াউর রহমান জিয়া, কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, যুগ্ম আহ্বায়ক ব্যারিস্টার রেজবিউল আহসান,যুগ্ম আহ্বায়ক সুফিয়া বেগম, ও অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম।
এছাড়া দেবীদ্বার উপজেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম আজাদ, মরহুম আবদুল আউয়াল খানের পুত্র আরাইয়া খান আরাবী এবং উপজেলা ছাত্রদলের সদস্য সচিব নাজমুল হাসান সরকারসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা আবদুল আউয়াল খানের রাজনৈতিক জীবন ও দলের প্রতি তাঁর অবদানের কথা স্মরণ করে বলেন, তিনি ছিলেন ত্যাগী ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মী। তাঁর রাজনৈতিক আদর্শ ও কর্মকাণ্ড দলীয় নেতাকর্মীদের অনুপ্রেরণা জোগাবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার মায়ের সাথে ডাক্তার দেখিয়ে ফেরার পথে সড়কে প্রাণগেল শিশুরদেবীদ্বারে এইচএসসি-২০২৬ ফলাফলে প্রথম দি রয়েল ইন্টারন্যাশনাল কলেজেরদেবীদ্বার বাগমারা আলিম মাদ্রাসার ২১ শিক্ষার্থী,পাস করেনি কেউদেবীদ্বারে জাতীয় যুব উন্নয়ন দিবসের র‍্যালি,২৫ লাখ টাকার চেক বিতরণদেবীদ্বারে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী’র আনন্দ মিছিল ও র‍্যালিদেবীদ্বারে মদপানে ছাত্রদল নেতাসহ দুই যুবকের মৃত্যুশীঘ্রই দেবীদ্বার ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ হচ্ছ- উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমাদেবীদ্বারে সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি গঠনএনসিপির আহ্বায়ক কমিটি পুনর্গঠনপ্রেস কাউন্সিল চেয়ারম্যানের মন্তব্যে মিশ্র প্রতিক্রিয়া, বিএমএসএফের ফেসবুক জরিপে আলোচনার ঝড়