1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৬:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

মায়ের সাথে হাজতে গেল ২ বছরের শিশুও!

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১৪ জুলাই, ২০২৪
  • ২১৮ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

মায়ের অপরাধে এক শিশুকেও জেলহাজতে যেতে হয়েছে। গর্ভধারিণী মাকে রেখে কোনো অবস্থাতেই ওই শিশু বাড়ি যেতে রাজি নয়। অবশেষে মায়ের সঙ্গেই তার ঠাঁই হলো হাজতে।
দেবীদ্বার থানা পুলিশ শনিবার (১৩ জুলাই) সকালে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ইউছুফপুর গ্রাম থেকে ৮ বছর বয়সি সৎ ছেলেকে হত্যার অভিযোগে এক নারীকে আটক করে। পুলিশ এক শিশুসহ ওই নারীকে থানা হাজতে রেখে ১৪ জুলাই রবিবার দুপুরে তাকে আদালতে পাঠায়। দেবীদ্বার থানার ওসি মো. নয়ন মিয়া জানান, সৎ ছেলেকে হত্যার অভিযোগে অভিযুক্ত সৎ মা লিজা আক্তারকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিকভাবে তিনি শিশুটিকে হত্যার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। আটক নারী লিজা আক্তার (২২) এর সঙ্গে তার দুই বছরের একটি আপন ছেলেসন্তানও রয়েছে।
আসামী পক্ষের আইনজীবি এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ফয়সাল জানান, যেহেতু ওই শিশু দুগ্ধপোষ্য সেহেতু আইন অনুযায়ী তার মায়ের সঙ্গে থাকবে।
উল্লেখ্য- শনিবার সকালে উপজেলার ইউছুফপুর গ্রামে সৎ মায়ের কাছে পানি চায় ৮ বছর বয়সী শিশু আবদুল্লাহ। এতে শিশুটির ওপর বিরক্ত হয়ে এক পর্যায়ে তার গলায় ওড়না পেঁচিয়ে হত্যা করেন তার সৎ মা লিজা আক্তার। ওই ঘটনায় হিতের পিতা আমান উল্লাহ সরকার বাদী হয়ে গতকাল (শনিবার ১৩ জুলাই) দেবীদ্বার থানায় স্ত্রী লিজা আক্তারকে একমাত্র আসামী করে সন্তার হত্যার দায়ে দেবীদ্বার থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়ের করেন। এরকম এক অভিযোগে তাকে কারাগারে প্রেরন করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা