1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

স্কুলের মাঠ দখল নির্বাচনী অফিস: জরিমানা করলেও নাম বলতে নারাজ নির্বাহী ম্যাজিস্ট্রেট

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৮ ডিসেম্বর, ২০২৩
  • ৫৮৫ বার দেখা হয়েছে

দেবীদ্বার (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লা-৪ আসনের নৌকা প্রতীকের প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এমপির নির্বাচনী প্রচারণায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নির্বাচনী ক্যাম্প করায় দশ হাজার টাকা জরিমানাসহ নির্বাচনী ক্যাম্প সরানোর নির্দেশ দেয়া হয়েছে।
তবে কাকে জরিমানা করা হয়েছে নাম জানাতে নারাজ কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও কুমিল্লা-৪ আসনের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ফাহরিয়া ইসলাম। এতটুকু নিশ্চিত করেন যে, সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে নির্বাচনী ক্যাম্প সরানোর নির্দেশসহ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানাযায়, বুধবার (২৭ ডিসেম্বর) রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ধামতী ইউনিয়নের ১৩৩নং পদুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ দখল করে অফিস নির্মাণ করেন নৌকার সমর্থক ও বিদ্যালয় সভাপতি রেজাউল করিম রাজিব।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প করায় আচরণবিধি লঙ্ঘনের দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দশ হাজার টাকা জরিমানা কাকে করা হয়েছে সে নিয়ে সাংবাদিকদের পক্ষ থেকে মোবাইলে জানতে চাইলে কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও কুমিল্লা- ৪ আসনের নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট ফাহরিয়া ইসলাম জরিমানা করার কথা সত্যতা স্বীকার করে বলেন, ‘এটা আইন শৃঙ্খলার বিষয়, কাকে জরিমানা করেছি তা আপনাদেরকে বলবো কেনো? তা আমি রিটার্নিং কর্মকর্তা ছাড়া কাউকে বলতে বাধ্য নই।’
এ ব্যপারে বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় রিটানিং কর্মকর্তা ও কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুহাম্মদ মুশফিকুর রহমানের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার