1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

৭ মার্চের ভাষণ বিশ্ব মানবতার মুক্তির প্রামাণ্য দলিল আবুল কালাম আজাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ৪০৮ বার দেখা হয়েছে
  • দেবীদ্বার কুমিল্লা প্রতিনিধি

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ আজ শুধু বাংলাদেশের একক সম্পদ নয়, এটি এখন বিশ্ব মানবতার মুক্তির প্রামাণ্য দলিল। ওয়ার্ল্ড হেরিটেজের অংশ হয়ে নির্যাতিত, নিপীড়িত মানুষের কী করণীয়, কী অকরণীয় তার দিক নির্দেশনা হয়ে বার বার মানব সভ্যতায় মাঝে এই ভাষণটির আবেদন চির অম্লান হয়ে থাকবে।

বৃহস্পতিবার কুমিল্লার দেবীদ্বারে ৭ মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উদযাপন উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে অতিথি কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ (এমপি)।
ওই বক্তব্য তুলে ধরেন।

দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বঙ্গবন্ধু ম্যুরালে পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদ হলরোমে আয়োজিত ৭ মার্চের আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে এবং উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. নাছির উদ্দিনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৪ দেবীদ্বার আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল ইসলাম, উপজেলা প্রথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মিনহাজ উদ্দিন, অফিসার ইনচার্জ (ওসি) মো. নয়ন মিয়া, আওয়ামীলীগ কুমিল্লা (উঃ) জেলা সহ-সভাপতি শেখ আব্দুল আউয়াল, প্রবীণ ন্যাপ নেতা বীর মুক্তিযোদ্ধা মুস্তাকুর রহমান ফুল মিয়া, সাংবাদিক এবিএম আতিকুর রহমান বাশার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি লুৎফর রহমান বাবুল, উপজেলা আওয়ামীলীগের যুগ্স-সম্পাদক অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, থানার উপপরিদর্শক মনিরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবিলীনের সভাপতি আব্দুল কাইয়ুম শাহিন, ছাত্রলীগ কুমিল্লা (উঃ) জেলা সাধারন সম্পাদক সাইফুল ইসলাম রুবেল, ছাত্রলীগ উপজেলা আহবায়ক আসাদুর রহমান রনী প্রমূখ। আলোচনা অনুষ্ঠান শেষে ৭ মার্চ ঐতিহাসক ভাষন দিবস উপলক্ষ্যে বিভিন্ন প্রতিযোগীতায় বিজয়ীদের শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা