1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

৭ তারিখ প্রমাণ করতে হবে কুমিল্লার জনগন শেখ হাসিনার পক্ষে,উন্নয়নের পক্ষে-  এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৪৯৫ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা- ৬ (সদর ও সিটি করপোরেশন)আসনে নৌকা নিয়ে নির্বাচনী মাঠে ঝড় তুলেছেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি।  বৃহস্পতিবার (৪ জানুয়ারি)বিকাল ৩ টা থেকে রাত ৮ টা পর্যন্ত ৪ টি উঠান বৈঠকে অংশ নেন। সবকটি উঠান বৈঠকই জনসভায় রুপ নেয়। গতকাল বিকেলে তিনি শহরতলীর দূর্গাপুর দক্ষিণ ইউনিয়নের ক্ষেতাসার,সন্ধ্যায় নগরীর ৮ নং ওয়ার্ডের কালিতলা মাঠ ও রাজগণ্জ বাজার এবং রাতে শাসনগাছা বাস টার্মিনাল ( বালুর মাঠে) বক্তব্য রাখেন এমপি বাহার। এ সময় মহানগর আওয়ামী লীগ ও উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
এসব উঠান বৈঠকে কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা- ৬ আসনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপি বলেছেন,৭ জানুয়ারির ভোটে সকল চক্রান্তের অবসান ঘটবে। জাতির পিতার কন্যার বিরুদ্ধে আন্তর্জাতিক ষড়যন্ত্র চলছে। দেশের উন্নয়ন অগ্রগতিকে থামিয়ে দেওয়ার অপচেষ্টা চলছে । ভোটের মাধ্যমে এর জবাব দিতে হবে। ভোটের পরীক্ষায় কুমিল্লা প্রথম হতে হবে। আগামী ৭ তারিখ প্রমাণ করতে হবে কুমিল্লার জনগন শেখ হাসিনার পক্ষে, উন্নয়নের পক্ষে, গনতন্ত্রের পক্ষে। এদিকে, প্রচারণার প্রথম দিন গত ১৮ ডিসেম্বর থেকে প্রতিদিনই আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগ, স্বেচ্ছাসেবকলীগসহ অঙ্গ সংগঠনের নেতা-কর্মীদের পাশাপাশি পেশাজীবিরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। বৃহস্পতিবার  সরেজমিন দেখা গেছে, নির্বাচনী মাঠ নেতাকর্মীসহ ৬টি ইউনিয়নের চেয়ারম্যান ও সিটি করপোরেশনের কাউন্সিলররা দাপিয়ে বেড়াচ্ছেন। ব্যবসায়ী, শ্রমজীবি মানুষ,সুশীল সমাজসহ বিশাল জনগোষ্ঠী লিফলেট বিতরণসহ ভোটের দিন কেন্দ্রে গিয়ে নৌকায় ভোট দিতে আহ্বান জানান। ভোটাররা বলছেন,আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দীন বাহার এমপির জয় জয়কার চারদিকে যেন নৌকার গণজোয়ার সৃষ্টি হয়েছে এবার ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান