1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

৫ এপ্রিল নতুন কমিশনের প্রথম বৈঠক হতে পারে কুসিক নির্বাচনের তফসিল ঘোষণা

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৮ মার্চ, ২০২২
  • ২৮৩ বার দেখা হয়েছে

নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধিঃ
প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল নেতৃত্বাধীন নির্বাচন কমিশনের (ইসি) প্রথম বৈঠক আগামী ৫ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে। দায়িত্ব নেওয়ার পর এটাই এ নির্বাচন কমিশনের আনুষ্ঠানিক বৈঠক।
ইসি সূত্র জানায়, ৫ এপ্রিলের ওই বৈঠকে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচন নিয়ে আলোচনা হবে। এ ছাড়া একশোর মতো ইউনিয়ন পরিষদ (ইউপি) ও দীর্ঘদিন আটকে থাকা বিভিন্ন পৌরসভা নির্বাচন নিয়েও আলোচনা হবে। সবকিছু ঠিক থাকলে সেদিনই এসব নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
রোববার (২৭ মার্চ) রাতে এ তথ্য জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আলমগীর।
কুসিক নির্বাচন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, কোনো আইনি জটিলতা আছে কিনা সেই বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কাছে জানতে চাওয়া হয়েছে। তারা উত্তর দিলেই দুই-চারদিনের মধ্যে কুসিক নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
ইসি অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ জানান, আগামী ৫ এপ্রিল নতুন কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হতে পারে। তবে এখনো বৈঠকের বিজ্ঞপ্তি জারি হয়নি।
ইসি কর্মকর্তারা জানান, কুসিকে সর্বশেষ ২০১৭ সালের ৩০ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হয়। আর প্রথম সভা অনুষ্ঠিত হয় একই বছরের ১৭ মে। আইন অনুযায়ী প্রথম সভা থেকে পরবর্তী পাঁচ বছর হয় নির্বাচিত করপোরেশনের মেয়াদ। সেই অনুযায়ী এ সিটির মেয়াদ শেষ হবে চলতি বছরের ১৬ মে। মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে ভোটগ্রহণ করতে হয়। সেদিক থেকে গত ১৬ নভেম্বর এ সিটি নির্বাচনের সময়গণনা শুরু হয়েছে।
সেখানে মেয়র পদে রয়েছেন মনিরুল হক সাক্কু। গত নির্বাচনে এ সিটিতে ১০৩টি কেন্দ্রে ছিল আর ভোটার ছিল ২ লাখ ৭ হাজার ৫৬৬ জন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান