1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

৫০ বছর পর দেশে সাংবাদিকদের তালিকা প্রণয়ন হচ্ছে- বিএমএসএফ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২২
  • ২৮৭ বার দেখা হয়েছে

স্টাফ রিপোর্টার

শুক্রবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ’র ঢাকা জেলার আয়োজনে সংগঠনের নেতৃবৃন্দ সরকারের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে আনন্দ র্যালী বের করেন।

দেশব্যাপী জেলা ও উপজেলা সংগঠনটির ডাকে সাড়া দিয়ে শতাধিক শাখায় উদ্যোগে আনন্দ র্যালী বের করা হয়। ওই দিকে ঢাকার র্যালীটি বিএমএসএফ পুরানাপল্টন কেন্দ্রীয় কার্যালয় থেকে শুরু করে প্রেসক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংঠনের নেতৃবৃন্দ।

দেশ স্বাধীনতার ৫০ বছর পর সাংবাদিকদের তালিকা প্রণয়ন নি:সন্দেহে সরকারের মহৎ উদ্যোগ।সরকারী ভাবে সাংবাদিকদের তালিকা প্রণয়নের মধ্য দিয়ে সাংবাদিকরা হোক কলঙ্কমুক্ত। তালিকা প্রণীত হলেই নিপাত যাবে পেশার মাঝে লুকিয়ে থাকা ভুয়া,হলুদ ও অপসাংবাদিকতার মত গিরগিটি গুলো। ৫০ বছর পর হলেও সাংবাদিকদের দায়মুক্ত এবং মর্যাদা বৃদ্ধি করতে এমন উদ্যোগ নি:সন্দেহে প্রশংসনীয়। এমন মন্তব্য করছেন বিএমএমএফ’র উপস্থিত
নেতৃবৃন্দ।

এছাড়াও ওই আলোচনায়- স্বাগত জানায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও তথ্য সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদসহ সংশ্লিষ্টদের।

বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম -বিএমএসএফ সবসময় সকল ভালো কাজের সাথে ছিল,আছে এবং থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসএফ প্রতিষ্ঠাতা, ট্টাষ্টি ও প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর।

বিএমএমএফ ঢাকা জেলার আয়োজনে অনুষ্ঠিত র্যালী শেষে সমাবেশে সভাপতিত্ব করেন দক্ষিন জেলা সভাপতি রেজা নওফল হায়দার।

এতে বিএমএমএফ প্রতিষ্ঠাতা,ট্টাষ্টি ও প্রধান সমন্বয়কারী আহমেদ আবু জাফর, ট্টাষ্টি মাইনুল হাসান, ট্টাষ্টি আলহাজ্জ্ব মো: মাসুম বিল্লাহ, ট্টাষ্টি রফিকুল ইসলাম মীরপুরী, জাতীয় পরিষদ নেতা কাইছার ইকবাল চৌধুরী, এসএম পিন্টু, মাহবুবুল কবির হিরু,আফজাল হোসেন জাকির, আনিস লিমন,আমেনা ইসলাম, রানী আকতার, ঢাকা জেলার নেতা উজ্জ্বল ভুইয়া, মনজুর মোরশেদ, খোরশেদ আলম প্রমূখ।
সমাবেশে বিএমএমএফ আজীবন সদস্য জাকারিয়া সোহাগ ও মোস্তাক খান অংশ নেন।
সাংবাদিকদের তালিকা প্রণয়নের সময় বৃদ্ধিসীমা করে তথ্য অধিদপ্তরের মাধ্যমে সুন্দর, স্বচ্ছ এবং প্রণীত তালিকা ১৫ মার্চ বিএমএমএফ’র জাতীয় কাউন্সিলের আগে প্রকাশ করে প্রত্যেককে আইডি নাম্বার প্রদান করার দাবি জানান নেতৃবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান