1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার ১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদ দেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানা হাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুর বিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্ত দেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত ২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীর মন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্ট বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট মঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান

২০৪১সালে বাংলাদেশ বিশ্বে ধনী দেশের কাতারে দাঁড়াবে-এমপি বাহার

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪৮৯ বার দেখা হয়েছে
  • নেকবর হোসেন কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ক.ম বাহাউদ্দিন বাহার এমপি বলেছেন,বঙ্গবন্ধু স্বপ্ন দেখতেন বাঙ্গালী জাতি একদিন মাথা উচুঁ করে দাঁড়াবে। একটি জাতির মুক্তির জন্য বঙ্গবন্ধু ২৩ বছরের রাজনৈতিক জীবনের ১৪ বছর জেলে কাটিয়েছেন। তিনি একদিনে স্বাধীনতা ঘোষনা করেননি। ধীরে ধীরে পরাধীন জাতিকে মুক্তিযুদ্ধের দিকে ধাবিত করেছেন। জাতিরপিতার মতোই বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাও জাতিকে ধাপে ধাপে সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।২০০৮ সালের নির্বাচনের আগে তিনি হতাশাগ্রস্থ জাতির সামনে ভিশন ২০২১ ঘোষণা করে প্রত্যাশার আলো জালিয়ে দিয়েছিলেন। ২০২৩ সালে এসে আমরা কি দেখছি-২০২১ কে অতিক্রম করে নেত্রী ২০৪১ সালের ভিশন‘স্মার্ট বাংলাদেশ’এর জন্য জাতিকে প্রস্তত করছেন। আমি কখনো হতাশা গ্রস্থ নই। আমি বিশ্বাস করি,২০৪১সালে বাংলাদেশ বিশ্বে ধনী দেশের কাতারে দাঁড়াবে। আমাদের সন্তানরা আমেরিকা,ইংল্যান্ড,অস্টেলিয়ার সুযোগ-সুবিধা ভোগ করবে। আজ থেকে ১০ বছর আগেও আপনারা কল্পনা করতে পারেননি স্যাটেলাইট,পদ্ম সেতু,মেট্ররেল,কর্ণফুল ট্যানেল এর মতো মেগা প্রকল্প বাস্তবায়ন হবে। তাই ২০৪১ এর জ্ঞাননির্ভর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে শেখ হাসিনার পতাকা তলে ঐক্যবদ্ধ হতে হবে। আপনি মুক্তিযুদ্ধের চেতনার হলেই হবে না,খেয়াল রাখতে হবে আপনার সন্তানরা আজ বিএনপি-জামায়াতের আংশিদারিত্ব করছে,নাকি শেখ হাসিনার অগ্রযাত্রার আংশীদারিত্ব হচ্ছে। বুধবার(১৩ সেপ্টেম্বর) নগরীর টমসন ব্রীজ এলাকায় কুমিল্লা আদর্শ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কুমিল্লা-৬(সদর) আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দীন বাহার এসব কথা বলেন। সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতিমার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু.মুশফিকুর রহমান,সাবেক জেলা কমান্ডার সফিউল আহমেদ বাবুল। বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এড. মো. আমিনুল ইসলাম টুটুল,কুমিল্লা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মীর্জা ইফতেখার আলী,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাজাহান সাজু প্রমুখ।এসময় বীর মুক্তিযোদ্ধারা গণ এবং জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, মুক্তিযুদ্ধো বিষয়ক মন্ত্রনালয়ে আওতাধীন কুমিল্লার টমসন ব্রীজ এলাকায় প্রায় ৩ কোটি টাকা ব্যায়ে ৫ তলা ফাউন্ডেশন বিশিষ্ট তিন তলা সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের নিমার্ণ কাজ বাস্তবায়ন করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। এভবনের প্রথম ও দ্বিতীয় তলা বানিজ্যিক(দোকান)ভিত্তিতে ব্যবহার হবে আর তৃতীয় তলায় মুক্তিযুদ্ধা সংসদের অফিস,লাইব্রেরী ও মিলনায়ন হিসেবে ব্যবহার হবে। এভবনের নির্মাণ কাজেরও ভিত্তি প্রস্থরস্থাপন করেছিলেন বীর মুক্তিযোদ্ধা আ ক ম বাহাউদ্দিন বাহার এমপি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
মুরাদনগরে বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীতা প্রত্যাহার১১ দলীয় জোট জিতলে: এক মাসের মধ্যে কুমিল্লাকে বিভাগ করা হবে- আসিফ মাহমুদদেবীদ্বারে কৃষি জমির মাটি কেটে ইট: ২ ভাটাকে ৬ লাখ টাকা জরিমানাহাসনাত‌কে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন খেলাফত মজলিসের প্রার্থী মজিবুরবিএনপি প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর আপিল নিয়ে নতুন সিদ্ধান্তদেবীদ্বারে মাইজভান্ডারী তরিকার প্রবর্তক ও পীর কেবলা দৌলত শাহ (ক.)-এর ওরশ মোবারক অনুষ্ঠিত২৬ জানুয়ারি শুনানি প্রার্থিতা ফিরে পেতে চেম্বার আদালতে আবেদন- মন্জু মুন্সীরমন্জুরুল আহসান মুন্সীর বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ করে দিয়েছে হাইকোর্টবিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিটমঞ্জুরুল আহসান মুন্সি প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে যাবেন- নেতাকর্মীদের দৃঢ় বিশ্বাস রাখার আহবান