1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

হোমনায় সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টে আলীপুর একাদশ চ্যাম্পিয়ন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ২৩৭২ বার দেখা হয়েছে

আইয়ুব আলী, হোমনা

কুমিল্লার হোমনায় সেলিমা আহমাদ এমপি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আলীপুর একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। মেহেদী ডোর এন্ড ফার্নিচার সেন্টারের আয়োজনে শনিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে । খেলায় উপজেলার মাধবপুর একাদশকে ৩-২ গোলে হারিয়ে আলীপুর একাদশ চ্যাম্পিয়ন
হয় । এতে প্রধান অতিথি হিসেবে খেলা উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য সেলিমা আহমাদ এবং প্রধান আকর্ষণ ছিলেন নিটল- নিলয় গ্রুপের চেয়ারম্যান মাতলুব আহমাদ।
হোমনা পৌরসভার মেয়র এ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে। উপজেলা যুবলীগ নেতা সৈয়দ মেহেদী হাসানের সার্বিক পরিচালনায় ভাইস চেয়ারম্যান মহাসিন সরকার,মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রিনা,পুলিশ পরিদর্শক (তদন্ত) রিপন বালা,পল্লী উন্নয়ন কর্মকর্তা স্বপন চন্দ্র বর্মন,পৌর আওয়ামী লীগ সভাপতি ও প্যানেল মেয়র শাহনুর আহমেদ সুমন,উপজেলা আওয়ামী লীগ যুগ্ন সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকার, উপজেলা আওয়ামী নেতা গাজী ইলিয়াছ,ইউপি চেয়ারম্যান সাদেক সরকার, মফিজুল ইসলাম গনি,তাইজুল ইসলাম মোল্লা ও মোজাম্মেল হোসেন , যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম,সাধারণ সম্পাদক কায়সার আহমেদ,আওয়ামী লীগ নেতা মেজবাহ উদ্দিন সরকার,স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান, কৃষকলীগ সভাপতি মনির হোসেন,ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকারসহ কয়েক সহস্রাধিক দর্শক খেলা উপভোগ করেন। খেলায় প্রধান রেফারি ছিলেন সফিকুল ইসলাম ও খেলা ধারা বর্ণনায় ছিলেন কবি দেলোয়ার। পরে চ্যাম্পিয়ন দলকে একটি মোটর সাইকেল ও রানাসআপ দলকে একটি ফ্রিজ পুরস্কার দেওয়া হয়।
জানা গেছে,টুর্নামেন্ট ১৬ টি দল অংশ গ্রহণ করে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার