1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
রবিবার, ২১ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলা দেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভা কুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত কুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশ কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩ দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন দেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণ বজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলে গ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত দেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ

হোমনায় নৌকার প্রার্থী সেলিমা আহমাদ এমপি’র নির্বাচনী জনসভা

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৪ জানুয়ারী, ২০২৪
  • ৯৯১ বার দেখা হয়েছে
  • আইয়ুব আলী, হোমনা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কুমিল্লা-২ (হোমনা-মেঘনা) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সেলিমা আহমাদ এমপি’র নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

জনসভায় সেলিমা আহমাদ এমপি সমাজের অবহেলিত নারীদের প্রাধান্য দিয়ে বলেন-আমাদের মা-বোনেরা যেন ঘরে বসে পাঁচ থেকে দশ হাজার টাকা আয় করতে পারে সে ব্যবস্থা করে দেওয়া হবে। আমাদের ভাইয়েরা কেউ বেকার থাকবে না। তাদের প্রশিক্ষণ দেওয়া হবে। এখানে অর্থণৈতিক অঞ্চল গড়ে তোলা হবে।
স্বতন্ত্র প্রার্থীকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, দল আপনাকে মনোনয়ন দেয়নি কেন? আপনারা নিজেদেরকে আওয়ামী লীগ দাবি করেন, লগি বৈঠার লোক দাবি করেন। তাহলে পোস্টারে লগি বৈঠার ছবি কোথায়? এখনও দুই দিন সময় আছে যদি পারেন এর ছবি লাগান। এই প্রতীক জননেত্রী শেখ হাসিনা আপনাদের লাগানোর অনুমনিত দেননি। উপস্থিত জনগণের উদ্দেশ্যে তিনি বলেন- ২০১৮ সালে নৈাকার মনোনয়ন পেয়ে আপনাদের ভোটে, আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি এমপি হয়েছি। নৌকা হলো- স্বাধীনতার প্রতীক, নৌকা হলো মুক্তিযুদ্ধ এবং হাজার হাজার মুক্তিযোদ্ধার প্রতীক, বাংলা মায়ের প্রতীক, হোমনা-মেঘনার জনগণের ভালোবাসার প্রতীক। সেলিমা আহমাদ এমপি শিক্ষাকে গুরুত্ব দিয়ে বলেন, শিক্ষা আমাদের অত্যন্ত প্রয়োজন। এবারও আপনাদের ভালোবাসা পেলে, এমপি হতে পারলে যেখানে স্কুল, কলেজ নাই সেখানে স্কুল কলেজ করা হবে। উপজেলার প্রতিটি ইউনিয়নে যত খাস জমি আছে সেগুলো উদ্ধার করে সেখানে খেলার মাঠ গড়ে তুলবো।

সভায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি ও পৌর মেয়র অ্যাড. মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এবং
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন খন্দকারের সঞ্চলানায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবু সালেহ মোহাম্মদ গোলাম আম্বিয়া , এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মাতলুব আহমাদ, মেঘনা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাইফুল্লাহ মিয়া রতন সিকদার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহাসীন সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান নাছিমা আক্তার রীনা, পৌর আওয়ামী লীগ সাবেক সভাপতি আনোয়ার হোসেন বাবুল, যুবলীগ সভাপতি খন্দকার নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. কায়সার বেপারী ও সাংগঠনিক সম্পাদক তানভীর ইসলাম মুরাদ, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি দেলোয়ার হোসেন ফারুক, ছাত্রলীগ সভাপতি ফয়সাল সরকার ও পৌর ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান মিরাজ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
হাসনাত আব্দুল্লাহর বিরুদ্ধে মামলা নিষিদ্ধ সংগঠন আ’লীগের মামলাদেবীদ্বারে ৬৩ বাড়ির প্রতিনিধিদের নিয়ে মাদক বিরোধী সভাকুমিল্লার চৌদ্দগ্রামে দুই বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহতকুমিল্লায় ৫ কোটি টাকার ইয়াবা উদ্ধার করেছে (ডিবি)পুলিশকুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩দেবীদ্বারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনদেবীদ্বারে ক‍্যানসারে আক্রান্ত ৩৮ রোগীদের আর্থিক সহায়তা ও ঔষধি চারা বিতরণবজ্রপাতে বাবার সামনে মারা গেল ছেলেগ্রাম আদালত সম্পর্কে সচেতনতা বৃদ্ধিই শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিতদেবীদ্বার স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এমপি হাসনাত অনুপস্থিত পাঁচ চিকিৎসককে শোকজ