1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরাল দেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্ন আর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপি শ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধন দেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ড দেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিত কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন কুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ড বিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল প্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ

কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ২৮১ বার দেখা হয়েছে
কুমিল্লায় অভিযোগ দিতে এসে থানার সামনে মারামারি,আটক ৩
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}
  • কুমিল্লা প্রতিনিধি:

কুমিল্লার তিতাস থানার প্রধান ফটকের সামনে অভিযোগকারী পক্ষের ওপর হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ সময় সংঘর্ষ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ধরা পড়ে। ঘটনায় জড়িতের অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৭ জুন) দুপুরে তিতাস থানার গেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে ঘটনার ২ মিনিট ২৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে বিষয়টি ব্যাপক আলোচনার জন্ম দেয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের নাগেরচর গ্রামের একটি পারিবারিক বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কয়েকদিন ধরে উত্তেজনা চলছিল। বুধবার সকালে উভয় পক্ষ থানায় অভিযোগ দিতে আসে। অভিযোগ দায়েরের পর থানা থেকে বের হওয়ার সময় দুই পক্ষের মধ্যে পুনরায় বাকবিতণ্ডা শুরু হলে একপর্যায়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে তারা।
ভাইরাল ভিডিওতে কয়েকজনকে সংঘবদ্ধভাবে প্রতিপক্ষের ওপর হামলা ও ইটপাটকেল নিক্ষেপ করতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে হস্তক্ষেপ করেন এবং ঘটনাস্থল থেকেই তিনজনকে আটক করেন।
এ ঘটনায় শাহ আলম (৪৩) বাদী হয়ে তিতাস থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কয়েকজনের নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনকে অভিযুক্ত করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার সকালে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়। এতে নারী-পুরুষসহ কয়েকজন আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। পরে থানায় অভিযোগ দায়ের শেষে বাড়ি ফেরার পথে থানার গেটের সামনেই আবারও হামলার শিকার হন তারা বলে অভিযোগ করা হয়েছে।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিরুল হক জানান, রান্নাঘর নিয়ে দুই ভাইয়ের মধ্যে সৃষ্ট বিরোধ থেকেই ঘটনার সূত্রপাত। পূর্বে বিষয়টি মীমাংসা হলেও বুধবার উভয় পক্ষ থানায় এলে পুনরায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
প্রবাসে অবস্থান করেও মিছিলে অংশ গ্রহণ,পুলিশের মামলা, ফেসবুকে ভাইরালদেবীদ্বারে আ’লীগের সাবেক সভাপতি হাকিম হাজারীর জানাযা শেষে দাফন সম্পন্নআর কেউ জান্নাতের টিকেট বিক্রি করতে আসার সুযোগ পাবেনা- রাশেদা বেগম হীরা এমপিশ্রেণী কক্ষে পাঠদানের সময় কি ঘটেছিল শিক্ষককের? এতে পাল্টা মানববন্ধনদেবীদ্বারে ৭ মাদক ব্যবসায়ী আটক: একজনকে ১ বছরের কারাদণ্ডদেবীদ্বারে শিক্ষার্থীদের বিনামূল্যে ডেন্টাল চেক-আপ ও ব্লাড গ্রুপিং অনুষ্ঠিতকুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেনকুমিল্লায় ডাকাতি মামলায় একজনের ৭ বছর, চারজনের ৫ বছর সশ্রম কারাদণ্ডবিশ্বময় ইসলাম প্রচারের গুরুত্ব- ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলপ্রেমের প্রস্তাবে রাজী করাতে না পেরে, তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ