1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

হোমনায় উদিচি শিল্পীগোষ্ঠীর আহবায়ক কমিটি গঠন

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৪৫৬ বার দেখা হয়েছে
  • এমএ কাশেম ভূঁইয়া-হোমনা

কুমিল্লার হোমনায় উদিচি শিল্পীগোষ্ঠী’ হোমনা উপজেলা শাখা’র ১১সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
উপজেলা সদরের একটি ভবন কক্ষে আজ ১৭মে শুক্রবার বেলা ১২টার দিকে আয়োজিত মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।
এতে বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার কবি আহমেদ উল্লাহকে আহ্বায়ক করে এ কমিটির অনুমোদন করেন, উদিচি শিল্পীগোষ্ঠী কুমিল্লা জেলা শাখার সভাপতি শেখ ফরিদ আহমেদ।
কমিটির অন্যান্য সদস্যরা হলো, বীনা রানী দেবী, রাহিদ হাসান দাদন, শান্তি রঞ্জন সূত্রধর, মোঃ আবুল কাশেম ভূঁইয়া, মোঃ আতিকুর রহমান ভূঁইয়া, কবি দেলোয়ার, মোঃ কাউসার আহমেদ, মোঃ ফয়সাল আহমেদ, মোঃ আলম সরকার, দ্বীপক চন্দ্র সূত্রধর। বাংলাদেশ পূঁজা উদযাপন পরিষদ হোমনা শাখা’র সভাপতি বাবু চন্দন লাল রায় এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুমিল্লা জেলা উদিচি শিল্পীগোষ্ঠীর সভাপতি শেখ ফরিদ আহমেদ।
সাংবাদিক, নাট্যকার ও অভিনেতা এমএ কাশেম ভূঁইয়ার পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উদিচি শিল্পীগোষ্ঠী’র কেন্দ্রীয় কমিটি’র সদস্য সৈয়দ আয়াজ মাবুদ, জেলা কমিটি’র সহ সভাপতি রত্না সাহা, জেলা কমিটি’র সদস্য হাসিনা আক্তার, রুমানা আক্তার রুমি ও হোমনা উপজেলা পূঁজা উদযাপন পরিষদের সদস্য সচিব বাবু রতন পোদ্দার প্রমূখ।
হোমনা শিল্পকলা একাডেমীর অধ্যক্ষ শান্তি রঞ্জন সূত্রধরের সার্বিক সহযোগিতায় এছাড়াও আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, হোমনা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি লায়ন কামাল উদ্দিন মাস্টার, হোমনা সরকারী কলেজ’র আইসিটি প্রভাষক মোঃ ইকবাল হোসেন সজিব, হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক রাহিদ হাসান দাদন, গীতিকার ও কথা সাহিত্যিক কবি আহমেদ উল্লাহ, শ্রীমদ্ধী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বিনা রানী দেবী, কবি দেলোয়ার ও শিল্পী কাউসার আহমেদসহ স্থানীয় কণ্ঠ শিল্পী, নৃত্য শিল্পী ও অভিভাবকবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা