1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা স্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রী কুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্ন কুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহত কুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপু কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপু দেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটক লাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহ ঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা

স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের মধ্যে দিয়ে স্মার্ট দেবীদ্বার গড়ার কার্যক্রম শুরু করলাম-আবুল কালাম আজাদ এমপি

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৪৭৩ বার দেখা হয়েছে
  • এ আর আহমেদ হোসাইন

জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ নির্মানের পরিকল্পনায় আমি ‘স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের মধ্যে দিয়ে স্মার্ট উপজেলা গড়ার কার্যক্রম শুরু করলাম।
বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা হল রুমে স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণের কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে কুমিল্লা-৪ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মোঃ আবুল কালাম আজাদ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, প্রধান মন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে দেবীদ্বার উপজেলাকে একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলা হবে, তারই অংশ হিসেবে আমি এমপি হিসেবে শপথ নিয়েই দেবীদ্বার থেকে সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, ভ‚মি দস্যুতা, অফিস আদালতে ঘূষ-দূর্নীতি ও সিএনজি ষ্ট্যাশনের চাঁদাবাজী, ফুটপাতের চাঁদাবাজী এবং গোমতী নদীর রক্ষায় মাটিখেকোদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছি।’ আগামী ৫ বছর আপনারা আমার পাশে থেকে আমার অনিয়ম-দূর্নীতি বিরোধী কর্মকান্ডে সহযোগীতা করকেন।
এ সময় তিনি আরো বলেন, দেবীদ্বার উপজেলাকে দুর্নীতি মুক্ত করতে সকল অফিসকে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং সাধারণ মানুষের সমস্যার কথা শোনা এবং সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসনিক ভবনে একটি অভিযোগ বক্স টানানো হবে। যাতে মানুষ তাদের সমস্যার কথা জানাতে পারে। প্রতিমাসে আইন শৃঙ্খলা মিটিংয়ে এসব অভিযোগ পর্যালোচনা করে তাদের সমস্যা সমাধান করা হবে। ওই অভিযোগ বাক্সের চাবি থাকবে আমার হাতে।
দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা নিগার সুলতানার সভাপতিত্বে ওই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা অঞ্চলের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, কুমিল্লার সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান, কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি কাজী মোঃ মতিউল ইসলাম, দেবীদ্বার সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহ মোহাম্মদ তরিকুজ্জামান, ওসি মোঃ নয়ন মিয়া। শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. ফারুক হোসাইন।
আরো বক্তব্য রাখেন পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আবুল কাশেম চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি লুৎফুর রহমান বাবুল, সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হুমায়ুন কবির ও সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মো. রফিকুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলাস্বয়ংক্রিয় রেলগেট চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর: কুমিল্লায় রেল প্রতিমন্ত্রীকুমিল্লার রেলক্রসিংয়ে ছড়িয়ে ছিটিয়ে দুর্ঘটনার ভয়াবহ চিহ্নকুমিল্লায় ট্রেনের ধাক্কায় যাত্রীবাহী বাসের ১২ জন নিহতকুমিল্লা কে পরিচ্ছন্ন ও বাসযোগ্য শহর গড়ে তোলার ঘোষণা-নবনিযুক্ত প্রশাসক ইউসুফ মোল্লা টিপুকুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হলেন ইউসুফ মোল্লা টিপুদেবীদ্বারে ২ শিশু ধর্ষণের শিকার: অভিযোগে ২ কিশোর আটকলাইভ এসে দেবীদ্বারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরলেন- হাসনাত আবদুল্লাহঈদকে ঘিরে কুমিল্লার দর্জিদের মাঝে ব্যস্ত সময় পার করছেন কারিগররা