1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

স্বামীকে বাঁচাতে মুখ দিয়ে স্ত্রীর অক্সিজেন দেয়ার চেষ্টা!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ এপ্রিল, ২০২১
  • ২৩৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সম্প্রতি ভারতের আগরার একটি ছবি চোখে পানি এনে দিয়েছে। স্ত্রীর সব চেষ্টা ব্যর্থ করে স্বামীর মৃত্যু যেন চারদিকে হাহাকার ছড়িয়েছে। রেনু সিংঘালের স্বামী রবি সিংঘাল করোনায় আক্রান্ত ছিলেন। তার নিজেরও করোনায় আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকলেও তিনি আপ্রাণ চেষ্টা করেছেন স্বামীকে বাঁচাতে।

চোখের সামনে স্বামীর দম বন্ধ হয়ে আসছিল, নিঃশ্বাস নিতে প্রচণ্ড কষ্ট হচ্ছিল। এভাবে স্বামীকে মৃত্যুর মুখে দেখে সহ্য করতে পারছিলেন না রেনু। কোনোভাবে স্বামীকে বাঁচাতে চাইছিলেন তিনি। কোনো উপায় না পেয়ে শেষ পর্যন্ত স্বামীকে মুখ দিয়ে অক্সিজেন দেয়ার চেষ্টাও করেন। কিন্তু তার এই প্রচেষ্টা কোনো কাজেই লাগেনি। বাঁচানো যায়নি রবিকে।

আগ্রার একটি হাসপাতালের বাইরে অটোর মধ্যেই রবি সিংঘালের মৃত্যু হয়। রেনুর স্বামী হারানোর দুঃখে যেন তখন বাতাসও ভারী হয়ে উঠেছিলো।

রেনু সিংঘাল উত্তরপ্রদেশের আগরার আভাস বিকাশ সেক্টর ৭ এর বাসিন্দা। তার স্বামীর হঠাৎ করেই শ্বাসকষ্ট দেখা দেয়ায় তিনি তাকে স্বরোজিনি নাইরু মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালে (এসএনএমসি) নিয়ে যান।

রেনু একটি অটোতে করে রবিকে নিয়ে হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে পড়েন। তারা সরকারি ওই হাসপাতালের কাছাকাছি পৌঁছানোর পরপরই রবির অবস্থা খারাপ হতে থাকে। রেনু আপ্রাণ চেষ্টা করেন যেন হাসপাতাল পর্যন্ত রবিকে নিয়ে যাওয়া যায়। যখন দেখলেন রবি কিছুতেই শ্বাস নিতে পারছেন না; তখন তিনি মুখ দিয়ে স্বামীর মুখে অক্সিজেন দেয়ার চেষ্টা করতে থাকেন। কিন্তু এতেও কোনো কাজ হয়নি। তিনি রবিকে বাঁচাতে পারেননি।

উত্তরপ্রদেশে হাসপাতালে বেডের সঙ্কট, অক্সিজেনের সঙ্কট দিন দিন তীব্র থেকে তীব্রতর হয়ে উঠছে। হাসপাতালগুলোতে রোগীর চাপ ক্রমাগত বাড়ছেই। অনেক হাসপাতালে জায়গা না থাকায় রোগীকে ফিরিয়ে দেয়া হচ্ছে। তবে এই চিত্র শুধু উত্তরপ্রদেশের নয়, বরং এখন পুরো ভারতের পরিস্থিতি একই রকম।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার