1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ অপরাহ্ন
শিরোনামঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক কুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটক কুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহ দেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন দেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংস ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা

সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে এনে বাঁচলো ৪০ বছরের নারী

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৯ মে, ২০২৬
  • ৪৩১ বার দেখা হয়েছে
সাপের কামড়ের পর দ্রুত হাসপাতালে এনে বাঁচলো ৪০ বছরের নারী
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":[],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

কুমিল্লা প্রতিনিধি

সাপের কামড় নিয়ে আতঙ্ক ছড়িয়েছে কুমিল্লার মুরাদনগরে। বিষধর সাপের ছোবলে আক্রান্ত ৪০ বছর বয়সী এক নারীকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসকদের দ্রুত পদক্ষেপে প্রাণে বাঁচেন তিনি। সময়মতো হাসপাতালে পৌঁছানোয় তাৎক্ষণিকভাবে শুরু হয় জরুরি চিকিৎসা। সাপের কামড় আক্রান্ত ওই নারীকে শনিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, মুরাদনগরে নিয়ে আসেন স্বজনরা। কোন সাপ তাকে দংশন করেছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও কর্তব্যরত চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা, উপসর্গ এবং প্রয়োজনীয় রক্ত পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হন যে এটি বিষধর সাপের আঘাত। সাপের কামড় রোগীকে দ্রুত পলিভেলেন্ট এন্টিভেনম দেওয়া হয়, যা বিষধর সাপের দংশনের একমাত্র কার্যকর চিকিৎসা হিসেবে ব্যবহৃত হয়। চিকিৎসকরা তাকে মোট ১০ ভায়াল এন্টিভেনম প্রয়োগ করেন। সরকারি ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া এই ওষুধের বাজারমূল্য প্রায় ১৪ হাজার টাকা বলে জানা গেছে। সাপের কামড় বিষয়ে হাসপাতাল সূত্র জানায়, আক্রান্ত নারীকে দ্রুত হাসপাতালে নিয়ে আসায় চিকিৎসা কার্যক্রম দ্রুত শুরু করা সম্ভব হয়েছে। দেরি হলে পরিস্থিতি আরও জটিল হতে পারতো বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সাপের কামড় নিয়ে গ্রামাঞ্চলে এখনো অনেক মানুষ ওঝা-কবিরাজের কাছে ঝুঁকে পড়েন। এতে মূল্যবান সময় নষ্ট হয় এবং রোগীর মৃত্যুঝুঁকি কয়েকগুণ বেড়ে যায়। চিকিৎসকরা বলছেন, সাপে কাটার পর কোনো ধরনের ঝাড়ফুঁক বা কুসংস্কারে বিশ্বাস না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে যেতে হবে।
সাপের কামড় প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়ে স্বাস্থ্য বিভাগ বলছে, সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিশ্চিত করা গেলে অধিকাংশ রোগীকেই বাঁচানো সম্ভব। সাপের কামড় আক্রান্ত নারীর চিকিৎসার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মো. রিয়াজুল ইসলাম ভূইঁয়া।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
অপ্রতিম হত্যা: সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটককুবি শিক্ষকের ছেলে অপ্রতিম হত্যাকান্ডে সন্দেহজনক তুহিন আটককুমিল্লায় মায়ের আইফোন নিয়ে বেরিয়ে নিখোঁজ,একদিন পর মিলল মরদেহদেবীদ্বারে আলফি ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধনদেবীদ্বারে ৩ অবৈধ ড্রেজারসহ ১ হাজার ফুট পাইপ ধ্বংসঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা