1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনামঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটক দেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠন কুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩ পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেল দেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা দেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালা কুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তার দেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতার দেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি দেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার

সরকারের উদাসীনতায় পুরান ঢাকায় অগ্নিকাণ্ড ঘটছে: ফখরুল

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৩ এপ্রিল, ২০২১
  • ২৫৫৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : আরমানিটোলায় অগ্নিকাণ্ডের ঘটনায় সরকারের উদাসীনতাকে দায়ী করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩) ভোর রাতে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনায় এক সংবাদ বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।

অগ্নিকাণ্ডে ৫ জনের প্রাণহানি এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক প্রকাশ করে তাদের বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নিহতদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের আশু সুস্থতা কামনা করেছেন তিনি।

প্রতিনিয়ত এধরনের অগ্নিকাণ্ড কিংবা বাসার রান্নার গ্যাস বিস্ফোরণে মানুষের হতাহতের ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, আজ রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে এপর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ৫ জনের প্রাণহানি এবং কমপক্ষে ১৮ জন আহত হওয়ার ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক ও মর্মস্পর্শী। অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনায় তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত ও শোকাভিভূত। অতীতে পুরান ঢাকার চুরিহাট্টা ও নিমতলীসহ বিভিন্ন আবাসিক এলাকায় কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অসংখ্য হতাহতের ঘটনা ঘটলেও সরকার ও সিটি করপোরেশন এই সবঅগ্নিকাণ্ডের পুনরাবৃত্তিরোধে কোন কার্যকর পদক্ষেপ গ্রহণ না করে উদাসীন থেকেছে।

তিনি বলেন, ঘটনার পর পর আবাসিক এলাকা থেকে কেমিক্যাল গোডাউন সরানোসহ সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপের কথা বলা হলেও এপর্যন্ত সেসব পদক্ষেপ আলোর মুখ দেখেনি। সরকারের এহেন উদাসীনতায় একের পর এক দুর্ঘটনায় অসংখ্য প্রাণ ঝরে যাচ্ছে। সরকারের এই ব্যর্থতা ও উদাসীনতা জনজীবনকে বিপন্ন করে তুলেছে।

অবিলম্বে আবাসিক এলাকা সমূহ থেকে কেমিক্যাল গোডাউনসহ দাহ্য পদার্থের গোডাউন অপসারণ এবং হতাহতদের ক্ষতিপূরণের দাবি জানান ফখরুল ইসলাম আলমগীর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিষিদ্ধ সংগঠন যুবলীগের মিছিল থেকে ৩ নেতা- কর্মী আটকদেবীদ্বারে প্রশাসকের বরাবর আবেদনও মিলেনাই সংস্কার: বেহাল রাস্তা মেরামতে আমার গ্রাম আমার দ্বায়িত্ব সংগঠনকুমিল্লায় বোন-ভাতিজাকে কুপিয়ে হত্যা, মূল আসামিসহ গ্রেপ্তার ৩পীর-মাশায়েখের ঐক্যবদ্ধ হওয়ার গুরুত্ব ড. মুহাম্মদ নাছিরউদ্দীন সোহেলদেবীদ্বারে হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, ১২ প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানাদেবীদ্বারে‘শান্তা লাইফ ইন্স্যুরেন্স’র মাঠ কর্মীদের প্রশিক্ষণ কর্মশালাকুমিল্লায় ছিনতাই ও মাদক সেবনের অভিযোগে দেশীয় অস্ত্রসহ ১৯ জন গ্রেপ্তারদেবীদ্বারে হানি ট্র‍্যাপ খ‍্যাত,লেডি ডন লাইলি মাদক বিক্রয়কালে গ্রেফতারদেবীদ্বারে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালিদেবীদ্বারে ব্যাংকে গ্রাহকের ৪ লক্ষ টাকা চুরি,চোর বিপ্লব(কালু)কে গ্রেফতার