1. bdweb24@gmail.com : admin :
  2. cpbadmin@cumillarghotona.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনামঃ
বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটক কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনের ব্রাহ্মণপাড়া নানা বাড়িতে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যু চৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহত কুমিল্লায় একসঙ্গে তিন সন্তানের জন্ম,মা ও নবজাতক সুস্থ দেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে নিহত- ১,আহত ৩ কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ দেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতে কুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা

সমাবেশের মঞ্চে রুমিনের সঙ্গে ছবি তুলতে কর্মীদের ধাক্কাধাক্কি ঘটনা

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৬ নভেম্বর, ২০২২
  • ২৯১ বার দেখা হয়েছে

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিএনপির বিভাগীয় সমাবেশের মঞ্চে দলটির কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও সংসদ সদস্য রুমিন ফারহানার সঙ্গে ছবি তোলা নিয়ে কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে।
এ সময় স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা একে একে মঞ্চে এসে বক্তব্য দিচ্ছেলেন। বেলা ১টায় মঞ্চে নির্ধারিত আসনে বসে সমাবেশে আসা নেতা-কর্মীদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদন জানান রুমি ফারহানা।
মঞ্চের সামনে রুমিন ফারহানাসহ কেন্দ্রীয় নেতাদের জন্য আসন রাখা হয়। তখন প্রখর রোদ ছিল। তাই ছায়ায় বসতে সামনের আসন থেকে পেছনে আসেন রুমিন।
এ সময় উৎসাহী কর্মীরা তাকে ঘিরে ধরেন ছবি ও সেলফি তোলার জন্য। এতে বিরক্তি প্রকাশ করেন রুমিন।
তিনি যতই বিরক্ত হচ্ছেন কর্মীরা তার সঙ্গে ছবি তুলতে ততই ভিড় করেন।
এ সময় দলটির অন্তত ২০/২২জন বিভিন্ন ওয়ার্ডের নেতা আসেন ছবি তুলতে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা দেখা দিলে রুমিন মঞ্চের পেছনের চেয়ার ছেড়ে তার জন্য রাখা নির্ধারিত আসনে গিয়ে বসেন।
এর আগে, শুক্রবার রাত ৯টায় রুমিন ফারহানার মোবাইল ফোনসেট চুরি হয়ে যায়। কুমিল্লা বিভাগীয় সমাবেশস্থল টাউন হল মাঠে যাওয়ার পর কোনো একসময় তার ব্যাগ থেকে মোবাইল ফোনটি চুরি হয়ে যায়। বিষয়টি অনুমান করতে পেরে রুমিন তার ব্যাগ খুলে দেখেন। তবে মোবাইল ফোন ছাড়া অন্য কিছু খোয়া যায়নি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২০
ব্রেকিং নিউজঃ
বরুড়ায় দা দিয়ে কুপিয়ে বাবাকে খুন, ছেলে আটককুমিল্লায় ট্রেনের ধাক্কায় বোনের বাড়ি বেড়াতে যাওয়া হলো না সুমনেরব্রাহ্মণপাড়া নানা বাড়িতে পানিতে ডুবে দুই সহোদরের মৃত্যুচৌদ্দগ্রামে গোসল করতে গিয়ে বজ্রপাতে কৃষক নিহতকুমিল্লায় একসঙ্গে তিন সন্তানের জন্ম,মা ও নবজাতক সুস্থদেবীদ্বারে বাসের চাপায় সিএনজি ধুমড়ে নিহত- ১,আহত ৩কুমিল্লায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একই পরিবারের ৩ জনসহ নিহত ৫ঈদে সরকারি বরাদ্দ ১০ লাখ টাকা খরচের তালিকা প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহদেবীদ্বার ডালকরপাড় গ্রামবাসী আর থাকতে চায় না এলাহাবাদ ইউপিতেকুমিল্লায় ট্রেন-বাসের সংঘর্ষ: দুই গেটম্যানকে আসামি করে মামলা